'স্তন বড় করো, ছবিতে চান্স দেব' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

'স্তন বড় করো, ছবিতে চান্স দেব'

bdmorning Image Preview




বিডিমর্নিং বিনোদন ডেস্ক-
'ওম শান্তি ওম' দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন দীপিকা পাড়ুকোন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।  'চেন্নাই এক্সপ্রেস',  'ককটেল', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'রামলীলা', 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত'র মতো একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। সেই সাথে কাজ করেছেন হলিউডেও। সেই সাথে বলিউডে নিজের শক্ত অবস্থানও তৈরি করে নিয়েছেন। তাই তো যে কোন বিষয়ে স্পষ্ট কথা বলেন।

সম্প্রতি ইএস সাময়িকীকে দীপিকা জানিয়েছেন কেরিয়ারের প্রথম দিকে কীভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে। দীপিকা বলেন, 'আমাকে অনেক পরামর্শ দেয়া হয়েছে- স্তন অপারেশন করতে হবে। স্তন  বড় হলে ছবিতে চান্স দেব বলিউড পরিচালক কিংবা প্রযোজকেরা।'
দীপিকা আরও বলেন, 'তারা আরও বলতো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে। তাদের মতে বলিউড পরিচালক কিংবা প্রযোজকের চোখে পড়ার কিংবা তাদের ছবিতে সুযোগ পাওয়ার এটাই সঠিক পথ।'
সেই সাথে দীপিকা আরও বলেন, 'বলিউডে অর্জনের সহজ পথ থাকতে পারে। কিন্তু আমি সেরকম লোক নই। আমি সবসময় নিজের গতিতে এগিয়েছি।'

উল্লেখ্য, এর আগে অভিনেত্রী রিচা চড্ডা, কল্কি কেকলিন, বলিউডে কাস্টিং কাউচ বা যৌন হেনস্থা নিয়ে সরব অনেকেই। কিন্তু, দীপিকার মতো প্রথম সারির কোনও অভিনেত্রী সাম্প্রতিক সময়ে এই নিয়ে মুখ খোলেননি।

No comments:

Post a Comment

Post Top Ad