প্রিয়াংকার এই পোশাকের দাম শুনলে আঁতকে উঠবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

প্রিয়াংকার এই পোশাকের দাম শুনলে আঁতকে উঠবেন


নিউইয়র্ক ফ্যাশন উইক-২০১৯ শুরু হয়েছে গত বুধবার। পরদিন শো-এর ডেইলি ফ্রন্ট রো ফ্যাশন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডিয়ন লি ব্ল্যাক ক্রিয়েশনের পোশাকে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। স্লিভলেস টপ ও গাউন টাইপ কালো স্কার্টে এদিন সকলের নজর কাড়েন মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বাগদান সেরে গাঁটছড়া বাঁধার অপেক্ষায় থাকা এই বলিউড অভিনেত্রী।
জি নিউজের খবর, এই শো-এ প্রিয়াংকার ওই পোশাকের দাম শুনলে যেকোনো সাধারণ মধ্যবিত্ত ব্যক্তিই চমকে উঠবেন। জানা যাচ্ছে, এই পোশাকের দাম ১ লক্ষ ২০ হাজার ২৫০ টাকা। যদিও প্রিয়াংকার কাছে এই টাকাটা কিছুই নয়, তবে এই দাম শুনলে যেকোনোও মধ্যবিত্তের চোখ কপালে উঠাই স্বাভাবিক।দিন, নিউইয়র্ক ফ্যাশন উইক’স ডেইলি ফ্রন্ট রো ফ্যাশান মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হলিউডের বন্ধু বান্ধবদের সঙ্গে প্রথম সারিতে বসতে দেখা গেল প্রিয়াংকাকে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও একটি দিন হলুদ রঙের টপ ও মাল্টি প্রিন্টেট প্যাচওয়াক স্কার্ট পরে হাজির হয়েছিলেন প্রিয়াংকা। জানা যাচ্ছে, ভেরোনিকা বেয়ার্ড স্কার্ট ৩৯ হাজার ৫০০ টাকা।

No comments:

Post a Comment

Post Top Ad