তৃণমূলের গুন্ডা ও পুলিশ ভাঙার চেষ্টা করলেও বনধ সর্বাত্মক : মুকুল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

তৃণমূলের গুন্ডা ও পুলিশ ভাঙার চেষ্টা করলেও বনধ সর্বাত্মক : মুকুল


আজ সকাল ৮টা ১০ নাগাদ বাইকে বাড়ি থেকে দলের সদর দপ্তরে আসেন মুকুল রায়। সদর দপ্তরে বসে ইনাডু বাংলাকে বলেন, “ছাত্রমৃত্যুর প্রতিবাদে বাংলার মানুষ গর্জে উঠেছে। সর্বস্তরে প্রতিবাদ দেখা যাচ্ছে। সেই প্রতিবাদেরই ফসল আজকের সর্বাত্মক বনধ। এই প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে সরিয়ে দেবে।" প্রাথমিকে পাশ-ফেল এবং ইংরাজি চালুর দাবিতে SUCI-র ডাকে সর্বাত্মক বনধ দেখেছিল বাংলা। মুকুলের দাবি, আজকের বনধ সেই দিনকে মনে করাচ্ছে। তবে তাঁর অভিযোগ, কোথাও কোথাও গুন্ডাবাহিনী বনধ ভাঙার চেষ্টা করছে। মুকুল বলেন, “তৃণমূলের গুন্ডাবাহিনী,  সমাজবিরোধীরা এবং পুলিশ বনধ ভাঙার জন্য চেষ্টা চালাচ্ছে। সেসব উপেক্ষা করেই আজ সর্বাত্মক বনধ হচ্ছে বাংলায়।"

No comments:

Post a Comment

Post Top Ad