কন্ডোম ব্যবহারের সময়......সর্বনাশ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

কন্ডোম ব্যবহারের সময়......সর্বনাশ!


শুধু গর্ভধারণ এড়াতেই নয়, HIV এবং অন্যান্য যৌন রোগের হাত থেকে বাঁচতে সঙ্গমের সময় অত্যন্ত আবশ্যক কন্ডোমের ব্যবহার ৷ নিরাপদ যৌন জীবন উপভোগ করতে গিয়ে অনেকেই ভরসা করেন কন্ডোমে কিন্তু কিছু ভুল ধারণার বশবর্তী হয়ে অনেক সময়েই ডেকে আনেন বিপদ ৷
যৌনতা নিয়ে আমাদের দেশে নানা ধরণের ট্যাবু রয়েছে ৷ এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে কেউ তেমন আগ্রহী নয়৷ এমনকী, এই নিয়ে কোনও ধরণের প্রবন্ধ পড়া হলে, মানুষ তা বেশিরভাগ সময়ই গোপন করে থাকেন ৷ আর এর থেকেই জন্মায় ভুল ধারনা, ভুল তথ্য পেয়ে অনেক সময়ই মানুষ ডেকে আনেন বিপদ ৷ ঠিক যেমন, কন্ডোম নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা৷ বলা যায়, কিছু কিছু ভুল তথ্যও !প্রায় নিষিদ্ধ বস্তুর তকমা কন্ডোমের গায়ে ৷ তাই তা নিয়ে লুকোচুরিও শেষ নেই ৷ এই গোপনীয়তা রক্ষার উদ্যোগেই ডেকে আনতে পারে যৌন জীবনে বিপদ ৷ কখনও মানিব্যাগের লুকনো পকেটে বা আলমারিতে জামাকাপড়ের স্তূপের নীচে বা কখনও ব্যাগের গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা হয় কন্ডোম ৷ এতে হ্রাস পায় কন্ডোমের কার্যকারিতা ৷

No comments:

Post a Comment

Post Top Ad