"এ মুহূর্তে আমি একা আছি" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 September 2018

"এ মুহূর্তে আমি একা আছি"


বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। দীর্ঘ কণ্টকময় পথ অতিক্রম করে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বর্তমানে কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

শারীরিক চাহিদা ছাড়াও অন্যান্য চাহিদা পূরণ করতেও নারীর পুরুষ সঙ্গী প্রয়োজন হয়। আমার বয়স এখন ৩১। আমার পরিবার বোধ করছেন, আমার একজন উপযুক্ত জীবনসঙ্গী দরকার। নিজেরও মনে হচ্ছে যে, সত্যিকার অর্থে আমার একজন উপযুক্ত সঙ্গী দরকার।এর মধ্যে ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাসি’ ছবিটি মুক্তির অপেক্ষায়। ব্যস্ততার মধ্যেও নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন এ অভিনেত্রী। কঙ্গনা বলেন, ‘নারী শুধু শারীরিক পরিতৃপ্তির জন্য নয়। এ ছাড়াও তাদের যাবতীয় প্রয়োজন রয়েছে।
কিন্তু কারও সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নেই। আগেও ছিল না। আমার বর্তমান অবস্থা নিয়ে আমি বেশ সন্তুষ্ট। ঈশ্বর যখন চাইবেন তখনই আমার সঙ্গী হয়ে কেউ আসবেন। এ মুহূর্তে আমি একা আছি। আর একা থাকাতে বেশ ভালো আছি।’
বর্তমানে কঙ্গনা, ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাসি’ ছবি প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। ঝাসির রানী লক্ষ্মী বাঈয়ের জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘মণিকর্ণিকা : কুইন অব ঝাসি’। এ ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করছেন সনু।
এ ছাড়াও আরও অভিনয় করেছেন অতুল কুলকার্নি, অঙ্কিতা লোখান্ডে প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad