কুমার শানুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

কুমার শানুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ

গেল রবিবার গভীর রাত পর্যন্ত বিহারের মুজাফ্ফরপুরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করেন কুমার শানু। রাত ১০ টার পরও জোরে জোরে মাইক বাজিয়ে চলে অনুষ্ঠান। আর এরপরেই ঐ অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
মুজাফফরপুরের পুলিশ আধিকারিক সংবাদমাধ্যম ANI -কে জানান, ‘রাত ১০টার পরও লাউডস্পিকার (সাউন্ডবক্স) বাজিয়ে অনুষ্ঠান চলছিল। আমাদের কাছে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে’।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, শুধু অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধেই নয়, ৬০ বছরের গায়ক কুমার শানুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে মুজাফ্ফরপুরের একটি স্কুলের মধ্যেই চলছিল এই অনুষ্ঠান। সে অনুষ্ঠানে এত জোরে মাইক বাজানো হচ্ছিল, যে স্থানীয় বাসিন্দাদের নাকি সমস্যা হচ্ছিল।
সম্প্রতি, মেয়ে শ্যাননকে দত্তক নেওয়ার কথা জানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বলিউডের জনপ্রিয় এই গায়ক। ২০০১ সালে তিনি শ্যাননকে দত্তক নিয়েছিলেন বলে জানান। তবে পুরো বিষয়টিই তিনি গোপন রেখেছিলেন। তার কথায়, সমাজ কী ভাববে সেকথা ভেবেই তিনি পুরো বিষয়টি সকলের সামনে প্রকাশ্যে আনেননি। প্রসঙ্গত, কুমার শানুর মেয়ে শ্যাননও গায়িকা হিসাবে হলিউডে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন। ইংরেজি গানের জগতে তার যথেষ্ঠ সুনাম রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad