২০ বছর প্রেমের পর ১০৬ বছরের বৃদ্ধের বিয়ে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

২০ বছর প্রেমের পর ১০৬ বছরের বৃদ্ধের বিয়ে!

২০ বছর প্রেমের পর ১০৬ বছরের বৃদ্ধের বিয়ে!
গোড্ডা, ১৯ এপ্রিল- চুল পাকিলে মানুষ হয় না বড়ো, আসল প্রেমের বয়স এই তো শুরু…..। প্রেম-ভালোবাসায় যে কোনো বয়স বাধা নয়- ১০৬ বছর বয়সে বিয়ে করে সেটাই প্রমাণ করলেন ভারতের ঝাড়খণ্ডের এক বৃদ্ধ।
তারা টুডু নামের ওই বৃদ্ধ ২০ বছর প্রেমের করার পর  ৪৫ বছর বয়সী প্রেমিকা বাহামনি মুর্মুর বিয়ে করেছেন। ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণ এ খবর দিয়েছে।
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলার সিজুয়া গ্রামে গত বৃহস্পতিবার এই দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। তাদের বিয়ের সময় গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিজুয়া পঞ্চায়েতের প্রধান মিরা টুডু বলেছেন, পেশায় তান্ত্রিক তারা টুডু ও বাহামনির মধ্যে দীর্ঘ ২০ বছর ধরে প্রেম চলছিল। বাহমনি তার বাড়ি ছেড়ে তারা টুডুর সঙ্গে বসবাস করতেন। তাদের ঔরসজাত চারটি সন্তান রয়েছে। তারা টুডুর প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে। ওই পক্ষের নাতি-নাতনিও রয়েছে।
মিরা টুডু জানান, বিয়ে করার জন্য তারা দুজনই গ্রাম পঞ্চায়েতে আবেদন জানিয়েছিলে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিয়ের আয়োজন করা হয়। তাদের বিয়েতে সিজুয়া গ্রাম ছাড়াও আশপাশের গ্রামগুলো থেকে মানুষজন উপস্থিত হয়ে নবদম্পতির অভিনন্দন জানায়।

No comments:

Post a Comment

Post Top Ad