চলতি বছরই বিয়ে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

চলতি বছরই বিয়ে?

চলতি বছরই বিয়ে?
‘চ্যাম্প’, ‘ককপিট’ শেষে ‘কবীর’ তিনটি ছবিতেই রুক্মিণীর সঙ্গে দেবের রোম্যান্স বাস্তব জীবনের কেমিস্ট্রি ছাপিয়ে গেছে। তাদের প্রেম মন কেড়েছে অসংখ্য ভক্তদের। এ নায়ক-নায়িকার সম্পর্ক নিয়ে সিনেমহল থেকে আমজনতা উৎসাহের যেন অন্ত নেই।
‘যোদ্ধা’ সিনেমার শ্যুটিং ফ্লোর থেকে দেবের নামের সঙ্গে জড়িয়েছে রুক্মিণী নাম। সেই ছবিতে অবশ্য অভিনয় করেননি রুক্মিণী। তবে শুটিং ফ্লোরে নাকি প্রায় দেখা যেত এ সুন্দরীকে। এমনকি ‘যোদ্ধা’ সেটে দেবের জন্য সারপ্রাইজ বার্থ-ডে পার্টিও করেন তিনি। সেই শুরু গুঞ্জনের। মাঝে বয়ে গেছে অনেকটা সময়। বন্ধুত্বের মোড়কে লুকিয়ে রাখা ভালোবাসা এখন ওপেন সিক্রেট। প্রেমের গুঞ্জন থেকে এখন চলছে বিয়ের গুঞ্জন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, খুব শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন টালিউডের আলোচিত এ জুটি। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা।
শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর রুক্মিনি মৈত্রর প্রেমে মজেন দেব। যদিও প্রেমের বিষয়টি স্বীকার করেননি এই জুটি। এর আগে দেবের সঙ্গে প্রেমের বিষয়ে রুক্মিনি বলেছিলেন, ‘দেব এবং আমি খুব ভালো বন্ধু। সময়, দূরত্ব অথবা কোনো ব্যক্তি আমাদের এ সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। দেবও সেটি ভালোভাবেই জানে।’
মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রুক্মিনি। বড় পর্দায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে রুক্মিনির। এরপর ‘ককপিট’ ও ‘কবীর’ সিনেমায় অভিনয় করেন তিনি। তিনটি সিনেমাতেই রুক্মিনির নায়ক দেব।

No comments:

Post a Comment

Post Top Ad