ভাগ্যিস আমির ছিলেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 September 2018

ভাগ্যিস আমির ছিলেন

ভাগ্যিস আমির ছিলেন
মুম্বাই, ১১ সেপ্টেম্বর- স্ট্রোক করে মুম্বাইয়ের একটি হাসপাতালের বিছানায় পড়ে ছিলেন চার ঘণ্টা। এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো ডাক্তার আসেননি ‘দঙ্গল’ ছবির শব্দ প্রকৌশলী সাজিথ কোয়ারিকে দেখতে। সময় যত গড়িয়েছে তাঁকে নিয়ে তত চিন্তিত হয়ে পড়ছিল তাঁর পরিবার। শেষমেশ তারা সাহায্যের জন্য ফোন করে বসলেন বলিউড তারকা আমির খানকে। নিরাশ করেননি ‘ধুম’ তারকা। সময়টা মাঝরাত হলেও হাসপাতালে সশরীরে হাজির হন আমির। সেই হাসপাতাল থেকে সাজিথকে নিয়ে চলে যান আরেকটি হাসপাতালে। সেখানেই উন্নত চিকিৎসায় প্রাণে বেঁচে যান সাজিথ। আমির খানের এই উদ্যোগে দারুণ খুশি তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি বেশি করে শেয়ার করতেও দেখা গেছে তাদের।   

No comments:

Post a Comment

Post Top Ad