ভারতের বিপক্ষে নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন শাহজাদ। এই সেঞ্চুরি করতে তিনি ৮৮টি বল ছেলেছেন।এর আগে ৩৭ বলেই ফিফটি তুলে নেন মারকুটে এই ব্যাটসম্যান।শেষ
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক।এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান। শেহজাদ অপরাজিত রয়েছেন ১০৪ রানে।
এদিকে অপরাজিত দল হিসেবে ভারত এরই মধ্যে নিশ্চিত করেছে ফাইনাল। অন্যদিকে সুপার ফোরের দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আফগানিস্তান। ফলে আজকের ম্যাচটি পরিণত হয়েছে নিছক আনুষ্ঠানিকতায়।
ভারতীয় একাদশ: লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনিশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দিনেশ কার্তিক, কেদর যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, সিদ্ধার্থ কাউল, কুলদ্বীপ যাদব, খলিল আহমেদ।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমেদি, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবাদিন নাইব, মুজিব উর রহমান, আফতাব আলম।
No comments:
Post a Comment