‘বাংলাদেশি সংখ্যালঘুরা ভারতে আসলে নাগরিকত্ব দেওয়া হবে’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 September 2018

‘বাংলাদেশি সংখ্যালঘুরা ভারতে আসলে নাগরিকত্ব দেওয়া হবে’

‘বাংলাদেশি সংখ্যালঘুরা ভারতে আসলে নাগরিকত্ব দেয়া হবে’
বাংলাদেশ থেকে ভারতে আসা সকল অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং এক একজন করে তাদের এদেশ থেকে ফেরত পাঠানো হবে।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এ কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসরত সংখ্যালঘুরা (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান) ভারতে আসলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কারণ তারা অবৈধ অনুপ্রবেশকারী নয়, বরং শরণার্থী।
রাজস্থানের জয়পুরে দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার এসব কথা বলেন অমিত শাহ। 
আসামে প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি)-এর খসড়া তালিকা ইস্যুতে কংগ্রেসকে এক হাত নিয়ে বিজেপি সভাপতি বলেন, আপনাদের যত বিরোধিতা করার করতে পারেন, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার হচ্ছে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও এদেশে থাকতে দেয়া হবে না। এক একজন করে সনাক্ত করে তাদের ফেরত পাঠানো হবে। 
এনআরসি ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে ভোট ব্যাঙ্ক রাজনীতিরও অভিযোগ তুলেছেন বিজেপি সভাপতি। 
তিনি বলেন, আমরা যখন ৪০ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করলাম, কংগ্রেস তখন শোরগোল ফেলে দিল।যারা নিজেদের ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তিত তারাই এনআরসির বিরোধিতা করছে। 
প্রসঙ্গত, আসামে গত ৩০ জুলাই প্রকাশিত হয় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি’এর কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। 

No comments:

Post a Comment

Post Top Ad