কলেজে বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 September 2018

কলেজে বিক্ষোভ


কুলতলি- শিক্ষক দের বিরুদ্ধে বিক্ষোভে ছাত্ররা। বুধবার কুলতলীর বি আর আম্বেদকর কলেজে শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ছাত্র রা। ছাত্রদের দাবি, কয়েকজন শিক্ষিকা সময় মতো কলেজে আসেন না। নির্দিষ্ট সময়ের আগে বেরিয়ে যান। নিয়মিত ক্লাস ও নেন না। মঙ্গলবারও এই নিয়ে কলেজে গন্ডগোল হয়। প্রিন্সিপাল মেন গেট বন্ধ রাখায় তাড়াতাড়ি বেরোতে পারেন নি ওই শিক্ষিকারা। প্রিন্সিপালের ঘরে এই নিয়ে অভিযোগ জানাতে গেলে ছাত্র সংসদের সদসদের সঙ্গে বচসা হয়। এর জেরে ছাত্র দের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ নিয়ে থানায় যান কয়েকজন শিক্ষিকা। মৌখিক অভিযোগ জানানো হয়। থানা থেকে ডেকে পাঠান হয় ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি রিয়াজউদ্দিন লস্কর কে। এরপরই ক্ষুব্ধ ছাত্র রা বিক্ষোভ দেখাতে শুরু করে। বুধবার ও চলে সেই বিক্ষোভ। এদিন প্ল্যাকার্ড নিয়ে কলেজ প্রাঙ্গনে বসেই বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রী রা।

No comments:

Post a Comment

Post Top Ad