'আমার পিঠ স্পর্শ করতে চেয়েছিলেন এক অভিনেতা' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

'আমার পিঠ স্পর্শ করতে চেয়েছিলেন এক অভিনেতা'

'আমার পিঠ স্পর্শ করতে চেয়েছিলেন এক অভিনেতা'
হলিউডে কাস্টিং কাউচ নিয়ে অনেকেই সরব হয়েছেন। অনেকেই তাদের সঙ্গে কর্মস্থলে ঘটা যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। হলিউডের পাশাপাশি সেই টেউ এসেছে আরব সাগরের তীরেও। যদিও বলিউডের সব অভিনেতা অভিনেত্রীই যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তেমনটাও নয়। 
অনেকেই এখনও চুপ রয়েছেন। তবে এক্ষেত্রে অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই হটকে। সম্প্রতি 'মি টু মুভমেন্ট' এ সামিল হয়েছেন রাধিকা। 'ইন্ডিয়া টুডে মাইন্ড রক ২০১৮'তে বলিউডের অনেক বিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।
৩৩ বছর বয়সী রাধিকার কথায়, শুধু নারীরাই নয়, এক্ষেত্রে পুরুষদেরও বিষয়টি নিয়ে মুখ খোলা দরকার, আর তাহলেই কাস্টিং কাউচের ঘটনা আটকানো যাবে। নিজের ভয়ানক এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। 
রাধিকার জানান, 'সম্প্রতি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। শুটিং সেরে আমি আমার ঘরে ফেরার জন্য লিফটে উঠছি, সে সময় সেই লিফটে আরও এক ব্যক্তি উঠেছিল। ওই ব্যক্তিও আমার সঙ্গে একই ফিল্মে কাজ করছিল, তবে আমাদের মধ্যে তেমন কথা হয়, আসলে কথা বলার প্রয়োজন পড়েনি। 
লিফটে হঠাৎই ওই ব্যক্তি আমায় বলল, আমার জানার দরকার রাতে কী কোনও ভাবে আমাকে তোমার প্রয়োজন হতে পারে? মধ্যরাতে এসে আমি তোমার পিঠ স্পর্শ করতে পারি?
রাধিকা অবশ্য জানান, যদিও ওই ছবির শুটিং সেটের পরিবেশ অনেকটাই স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য ছিল। যদিও ওই ঘটনার কথা আমি ছবির পরিচালককে জানিয়েছিলাম, তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে পরিচালক আমায় জানিয়েছিলেন আসলে ওই ব্যক্তি এ ধরনের পরিবেশেই অভ্যস্ত, তাই ওর পক্ষে বোঝা সম্ভব হয়নি যে এটা আমার কাছে খুবই অস্বস্তিকর, অপমানজনক ছিল। পরে অবশ্য ওই ব্যক্তি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। 
রাধিকা আরও জানান, 'আসলে সবই ক্ষমতা। এসবই কখনও ধর্মীয়, কখনও যৌন কখনও বা অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। কেউই তাদের ক্ষমতা হারাতে চান না। আর এটাই সর্বত্র চলছে।'

No comments:

Post a Comment

Post Top Ad