২৫ অগাস্ট ২০০৭ সালে হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনী পার্কে জোড়া বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৪২ জনের। প্রায় ৫০ জন আহত হয়। তেলাঙ্গানা পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা এই ঘটনার তদন্ত শুরু করে। তিনটি চার্জশিট পেশ করে তারা। ২০১৩ সালের অগাস্ট মাসে দ্বিতীয় মেট্রোপলিটন সেশন জজ কোর্ট আনিক সাফিক সায়েদ, মহম্মদ সাদিক, আকবর ইসমাইল চৌধুরি, আনসার আহমেদ ও বাদশা শেখ চার্জ দাখিল করে। তাদের বিরুদ্ধে ৩০২ (খুন) সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।এই মামলায় ৪ সেপ্টেম্বর আনিক সাফিক সায়েদ ও ইসমাইল চৌধুরিকে দোষীসাব্যস্ত করেছিল নামপল্লি আদালত। আজ সাজা ঘোষণা করে তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন বিচারক। এছাড়া সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার জন্য তারিক আনজুমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এর আগে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে ফারুক শারফুদ্দিন ও সাদিক আহমেদ শেখ নামে আরও দুই অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছিল।
Post Top Ad
Monday, 10 September 2018
জোড়া বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যুদণ্ড
Tags
# National
About Breaking Bangla Desk
National
Labels:
National
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment