যে রাজ্যে মানুষের চেয়ে ছাগল বেশি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

যে রাজ্যে মানুষের চেয়ে ছাগল বেশি!

যে রাজ্যে মানুষের চেয়ে ছাগল বেশি!
এ যেন রূপকথার এক রাজ্য! বিশ্বের সবথেকে ছোট রাজ্যটি লুকিয়ে আছে ভূমধ্যসাগরের কোলে।
সার্ডিনিয়ার তাভোলারা নামে সেই রাজ্যে বসবাস করে মাত্র ১১ জন মানুষ আর ১০০টি পাহাড়ি ছাগল। প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে রয়েছে এই ছোট্ট দ্বীপ। টোনিনো নামে এক বৃদ্ধ মৎস্যজীবীই চালায় সে রাজ্য।
১৮০৭ সালে টোনিনোর প্রো পিতামহের বাবা প্রথম এই দ্বীপে আসেন। তিনিই ছিলেন এখানকার প্রথম রাজা। জানা যায়, একসময় এই রাজ পরিবারের ছবি তুলতে ব্রিটিশ জাহাজ পাঠিয়েছিলেন মহারাণী ভিক্টোরিয়া। এখনও বাকিংহাম প্যালেসের অন্দরে শোভা পায় সেই ছবি।
ছোট্ট এই দ্বীপে ক্রমশ বেড়ে চলেছে পর্যটকের ভিড়। তাই সে রাজ্যের আর্থিক উন্নয়নের হারও এখন বেশ ভালো। ডাইভিং-এর জন্য ইতালির অন্যতম আকর্ষণ এই দ্বীপ। প্রত্যেক ছ’বছর অন্তর ভোটও হয় সেখানে। তাভোলারায় হয় ফিল্ম ফেস্টিভ্যালও। সেখানে ইতালির সব সেরা সিনেমাগুলি দেখানো হয়।
টোনিনোর নিজের রেস্তোরাঁর নাম ‘দ্য টোনিনো’। পর্যটকরা গেলে তিনি নিজেই এসে স্বাগত জানিয়ে সেখানে নিয়ে যান তাদের। অনেকটা রূপকথার মতই সেই রাজ্য। ১১ জন বাসিন্দা বেশ সুখেই দিন কাটান সেখানে।

No comments:

Post a Comment

Post Top Ad