করণের জন্যই অর্জুন। আর অর্জুনের জন্যই করণ। সিনেমার সংলাপ হলেও, আজ যেন ফের করণ-অর্জুন প্রেমের পারদ তুঙ্গে। তাই তো দু’জনে দেখা হলেই, গলায় গলায় ভাব আর বাক্যে শুধু মধু। এক সময় এই মধুর সম্পর্কেই ছিল তিক্ততা। প্রকাশ্যে এসেছিল শাহরুখ ও সালমানের দুশমনি। তবে এখন সে সব অতীত। এখন বলিউডে দোস্ত মানে শাহরুখ ও সালমান।
ভাবছেন কাহিনী কি? শাহরুখ জানালেন নিজেই। তার কথায়, তখন বলিউডে সবে এসেছি। সালমান খানের পিতা সেলিম খান আমাকে তাদের বাড়িতে ডেকে ছিল। ডিনার করেছিলাম। সেদিন অভিনয়, সিনেমা নিয়ে অনেক কিছু শিখেছিলাম সালমানের খানের কাছ থেকে। যা আজ আমাকে জমি পেতে সাহায্য করেছে বলিউডে। তাই সালমানের পরিবারের ওপর আমি চিরকৃতজ্ঞ। সালমান আমাকে যেখানে যেতে বলবে, সেখানেই যাব। তার জন্যই আজ আমি শাহরুখ খান।সম্প্রতি ‘দশ কা দম’ রিয়্যালিটি শোতেও নজরে এল এই দুই বলিউডি নায়কের প্রেম। আর শাহরুখ তো স্পষ্ট বলেই ফেললেন, শাহরুখ খান হয়েছিল একেবারে সালমানের জন্যই।
No comments:
Post a Comment