'ফিরিঙ্গি' রূপী আমির খান এলেন প্রকাশ্যে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

'ফিরিঙ্গি' রূপী আমির খান এলেন প্রকাশ্যে

খুদাবক্স, জাফাইরা, লয়েড ওয়েন, সুরাইয়ার পর এবার দেখা দিলেন খোদ 'ফিরিঙ্গি' সাহেব। পরনে সবুজ রঙের ফিরাঙ্গি জ্যাকেট, মাথায় হ্যাট, চোখে গোল চশমা, গলায় ঝোলানো একটি দূরবীন, কোমরের কাছে ঝুলছে এক বোতল সুরা, রাজকীয় ভাবে ঘোড়ার পিঠে চড়ে সেলাম ঠুকতে ঠুকতে হাজির হয়েছেন তিনি। দেখুন তো এই 'ফিরিঙ্গি' সাহেবকে চেনা আছে কিনা?
থাগস অফ হিন্দুস্থান ছবির ফিরিঙ্গি রূপী আমির খানের কথাই বলছিলাম। আমির নিজেই তার এই ফিরিঙ্গি লুক সোশ্যাল সাইটের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। ক্যাপশানে লিখেছেন, ''আর হল আমি হলাম ফিরিঙ্গি, আমার মতো মানুষ এই পৃথিবীতে আর কোথাও পাবেন না। 'সত্যি' হল আমার দ্বিতীয় নাম।আর ভরসা দেওয়ায়ই আমার কাজ। ঠাকুমার নামে শপথ করে বলছি।
এই কথাবার্তা শুনে আমিরের লুক দেখে এটা তো বলতেই হয়, 'থাগস অফ হিন্দুস্থান' এ আমিরের লুকটা মিষ্টি, আর চরিত্রটা বাইরে থেকে বেশ ক্ষতিকর, আর ভিতর থেকে বেশ চতুর। মোশন পিকচারে যে ভিডিওটা ব্যবহার করা হয়েছে, সেটি একটি জাহাজের মধ্যে ব্রিটিশ পতাকা থেকে বিস্ফোরণের মধ্যে দিয়ে শুরু হয়ে ফাঁদের মত আমিরের কোমর থেকে ঝোলানো একটি সুরার বোতলের মধ্যে এসে শেষ হয়। এই পোস্টার থেকে আমিরের ফিরাঙ্গি চরিত্রটা সম্পর্কে কিছুটা আঁচ করা যায়। আর পোস্টারের সঙ্গে আমির যে ক্যাপশনটা দিয়েছেন তা ভীষণভাবেই মানানসই।
যশরাজ ফিল্মস এর ব্যানারে 'ঠগস অফ হিন্দুস্থান' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৮ নভেম্বর।



No comments:

Post a Comment

Post Top Ad