সেক্স সিম্বলের দৌড়ে জিতলেন ডেইজি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

সেক্স সিম্বলের দৌড়ে জিতলেন ডেইজি!

সেক্স সিম্বলের দৌড়ে জিতলেন ডেইজি!
ফাইল ফটো
ডেইজির কাছে সেক্স সিম্বলের লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গেলেন সানি লিওন।
আসলে সানি লিওনের ‘মস্তিজাদে’ এবং ডেইজি শাহের ‘হেট স্টোরি ৩’ দুটি সিনেমাই মুক্তি পাওয়ার কথা আগামী ৪ ডিসেম্বর। কিন্তু ‘মস্তিজাদে’র মুক্তির দিন পিছিয়ে গেল। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ জানুয়ারি।
সানিকে পর্দায় দেখার আগেই ডেইজি বাজিমাত করে ফেলবেন বলেই মনে করছেন বলিউডের অনেকেই। তাঁদের ব্যাখ্যা, যেহেতু দুটি ছবির স্টোরিলাইনেই ‘যৌনতা’ রয়েছে তাই একসঙ্গে মুক্তি পেলে লড়াই জমতো সমানে সমানে। ভাগ হয়ে যেত বক্স অফিসের ব্যবসাও।
সে কারণেই নাকি শেষ মুহূর্তে ‘মস্তিজাদে’র মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, ‘মস্তিজাদেকেই’ কেন পিছিয়ে দেওয়া হল? পরে মুক্তি পেলেও সেই একই প্রতিযোগিতায় তো পড়তেই হবে!
‘মস্তিজাদে’র ফার্স্ট লুকেই সানি মন জয় করেছেন সিনেপ্রেমীদের। ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। লিলি লেলে এবং লালিয়া লেলে। লিলি-লালিয়ার যৌনতা নিয়েই কমেডি ছবি তৈরি করেছেন মিলাপ।
অন্য দিকে বিশাল পাণ্ডের ‘হেট স্টোরি ৩’-এর প্রোমোতে ঝড় তুলেছেন ডেইজি শাহ। ছবিতে রয়েছেন জারিন খানও। প্রতিশোধ নেওয়ার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। তবে সেক্সি লড়াইয়ে শেষ বাজিটা কে জিতবেন, এখন সে দিকেই তাকিয়ে সিনে মহল।

No comments:

Post a Comment

Post Top Ad