চুল পড়া কমাতে সহজ সমাধান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

চুল পড়া কমাতে সহজ সমাধান

চুল পড়া কমাতে সহজ সমাধান

 
সুস্থ,সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্ত এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নেয়।এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনেও কিছুটা প্রভাব ফেলে। চুল পড়লে ব্যথা লাগে না ঠিকই কিন্তু মন ভেঙ্গে যায়। অতিরিক্ত চুল পড়তে থাকলে তা বিড়ম্বনাও সৃষ্টি করে। ছেলেদের ক্ষেত্রে অল্প বয়সে মাথায় টাক পড়া জাতীয় সমস্যা দেখা যায়। বিউটি এক্সপার্টদের মতে প্রতিদিন ১০০টি চুল পড়া স্বাভাবিক। এর বেশি হলেই সেটি চুল ঝরে পড়া সমস্যা বলে চিহ্নিত হবে।
কেন চুল পড়ে?
#বারবার চুল আঁচড়াচ্ছেন? এতে কিন্তু গোড়া দুর্বল হয়ে ঝরে পড়তে পারে চুল।
#চুলে কখনও গরম পানি দেবেন না। গরম পানি যেমন শুষ্ক ও প্রাণহীন করে চুল, তেমনি চুলের গোড়াও দুর্বল করে দেয়।
#চুলে প্রতিদিন শ্যাম্পু দেবেন না। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ।
#ভেজা চুল আঁচড়াবেন না কখনও।
#ভেজা চুল বেঁধে রাখাও অনুচিত। এতে চুল ঝরে যায় অকালে।
#অনেকে শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায় ও ঝরে পড়ে।
#স্টাইলিং এর জন্য চুলে ঘন ঘন গরম যন্ত্র ব্যবহারের কারণে চুল পড়ে যেতে পারে।
#চুলে রং ব্যবহারের কারণেও চুল অকালে পড়ে যায়।
চুল পড়া কমাতে হেয়ার প্যাকঃ
উপকরণঃ
১। সদ্যপ্রস্তুত করা গ্রীন টি(গাঢ়) ৩ টেবিল চামচ
২। ১টি ডিমের কুসুম
প্রস্তুত প্রণালিঃ একটি পাত্রে সদ্যপ্রস্তুত করা গ্রীন টি(গাঢ়)নিন। তাতে ডিমের কুসুম যোগ করুন। গ্রীন টি হালকা গরম হতে হবে। ভালো করে নেড়ে একটি ক্রিমের মতো মাস্ক তৈরী করতে হবে। বেশি ঘন হয়ে গেলে তাতে আর একটু গ্রীন টি যোগ করতে পারেন।
পুরো চুল প্রথমে ভালো ভাবে আচঁড়ে নিন। মাথার চুল দু ভাগে ভাগ করে ধীরে ধীরে পুরো চুলে মিশ্রণটি লাগিয়ে নিন। সম্ভব হলে একটি শাওয়ার ক্যাপ দিয়ে পুরো মাথা ঢেকে ৩০-৪৫ মিনিট আপেক্ষা করুন,যেন মিশ্রণটি মাথার ত্বক ও চুলে সঠিক ভাবে কাজ করতে পারে। এবার ঠান্ডা পানি দিতে চুল ধুয়ে ফেলুন। একটি হালকা শ্যাম্পু ব্যবহার করে চুল সম্পূর্নভাবে পরিষ্কার করুন। কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুই দিন করে ব্যবহার করলে ফল পাওয়া যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad