বিয়ে নিয়ে একি বললেন সলমন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

বিয়ে নিয়ে একি বললেন সলমন!

বছরঘুরে আবারও টেলিভিশনে ফিরছেন জনপ্রিয় ও বিতর্কিত টিভি শো বিগ বস ১২। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই শো। যার সঞ্চালক সালমান খান। মঙ্গলবার গোয়ায় বিগ বস ১২ উদ্বোধনে গিয়েছিলেন ভাইজান। নাচে গানে জমজামাট অনুষ্ঠান হল ঠিকই, পাশাপাশি ওখানেও সালমানের পিছু ছাড়লো না একটি বিশেষ প্রশ্ন। যে প্রশ্নের উত্তর দীর্ঘদিন ধরে সালমানকে জিজ্ঞাসা করে আসছেন সবাই।

সালমানের এমন উত্তরের ফলেই উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন। এদিনের অনুষ্ঠানে বিগ বসের বিচিত্র জোড়ির বিষয়েও প্রশ্ন ভেসে আসে। উত্তরে 'জোড়ি' শব্দের ব্যাখ্যা দেন সালমান। বলেন জোড়ি কথার অর্থ শুধুমাত্র বিবাহিত দম্পতি নয়। এর অর্থ আরও অনেক কিছুই হতে পারে। জোড়ি দুই মহিলা বা দুই পুরুষেরও হতে পারে। আবার মামা-ভাগ্নে কিংবা বলিউডের বিশাল-শেখরের মতোও জোড়ি হতে পারে।সেই প্রশ্নটি কী জানেন? সালমানের বিয়ে। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে কিছুটা মজার ছলে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর বলেন, ‘লোকজন এই প্রশ্নটা আমায় দীর্ঘ বছর ধরে করে আসছেন। আর যারা আমাকে এই প্রশ্ন করে এসেছেন তারা প্রায় সকলেই বিয়ে করে নিজের জীবন বরবাদ করে ফেলেছেন’।
প্রসঙ্গত, প্রত্যেক বছরই অক্টোবর থেকে শুরু হয় 'বিগ বস' শোটি। তবে এবার কিছুটা আগেই শুরু হচ্ছে বিগ বস। বিগ বস ১২তে দীপিকা কক্করকে দেখা যাবে বলেও শোনা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad