উৎসবের সময় এ অঞ্চলের তারকাদের সাজ দেখলে ধাঁধিয়ে যায় চোখ। সবার পরিপাটি সাজগোজ উৎসবকে করে তোলে রঙিন। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে হয়ে যাওয়া ল্যাকমে ফ্যাশন উইক ২০১৭ আয়োজনে কথা হয় বলিউডের কয়েকজন তারকার সঙ্গে। এবারের উৎসবের সময় তাঁরা কেমন করে সাজাবেন নিজেদের? বলিউড তারকারা জানালেন তাঁদের সাজের কথা।
তাপসী পান্নুতাপসী পান্নু
‘শুধু এই উৎসবে নয়, প্রতিটি দিনই আমি নিজেকে এমনভাবে সাজাই, যেন তাতে আমার ভেতরের নারীশক্তি ফুটে ওঠে। আমার তেজ ও আমার ব্যক্তিত্বের ধার আমার সাজপোশাকে প্রকাশ পায়। এই মৌসুমেও এর ব্যতিক্রম হবে না।’ কথাগুলো এভাবেই প্রথম আলোকে বলেছেন পিঙ্কখ্যাত অভিনেত্রী তাপসী পান্নু।
দিয়া মির্জাদিয়া মির্জা
‘সাসটেইনেবল ফ্যাশন’ অর্থাৎ টেকসই ফ্যাশন—এটাই হলো অভিনেত্রী দিয়া মির্জার এবারের উৎসবের ফ্যাশন-মন্ত্র। তিনি উৎসবের মৌসুমে নিজেকে সাজাতে এমন সাজপোশাকে, যা তৈরিতে প্রকৃতিতে কোনো বিরূপ প্রভাব পড়েনি। অর্থাৎ তাঁত কিংবা হাতে বোনা পোশাকই হবে এবারের উৎসব মৌসুমে দিয়ার প্রথম পছন্দ।
আলী ফজলআলী ফজল
ঈদ ঘিরে নিজের পরিকল্পনা গুছিয়ে এনেছেন অভিনেতা আলী ফজল। উৎসবের পোশাকের ব্যাপারে জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘সারা বছর যতই শার্ট-প্যান্ট-স্যুট-ব্লেজার-জ্যাকেট পরি না কেন, ঈদের সময় পায়জামা-পাঞ্জাবি পরা চাই-ই। এরই মধ্যে ঠিক করে ফেলেছি ঈদে কোন পাঞ্জাবি পরব। উৎসবের পোশাকের সঙ্গে কোনো এক্সপেরিমেন্ট নয়।’
জ্যাকুলিন ফার্নান্দেজজ্যাকুলিন ফার্নান্দেজ
লঙ্কান সুন্দরী জ্যাকি সব ধরনের উৎসবই স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পছন্দ করে থাকেন। ঈদ, পূজা কিংবা দীপাবলি—এ ধরনের উৎসবগুলোয় আনারকলি ও লেহেঙ্গা তাঁর পছন্দ। আর বড়দিনে তিনি পশ্চিমা ধাঁচের পোশাক পছন্দ করেন।
নার্গিস ফাখরিনার্গিস ফাখরি
মার্কিন নাগরিক নার্গিস। তবে বলিউডই এখন তাঁর বসতবাড়ি। তাই এই উৎসবের মৌসুমে নিজেকে ‘দেশি কন্যা’ হিসেবে তুলে ধরবেন বলে প্রত্যয় নিয়েছেন নার্গিস। বললেন, ‘শাড়িতে খুব একটা স্বস্তি পাই না। তবে শাড়ি পরতে ভালো লাগে। উৎসব উৎসব আমেজ পাই।’
বাণী কাপুরবাণী কাপুর
এই উৎসবের মৌসুমে কেমন সাজে দেখা যাবে বাণী কাপুরকে? এ প্রশ্নের জবাবে বাণী কাপুর বলেন, ‘শাড়িতে দেখা যাবে আমাকে। সাধারণত উৎসবের মৌসুমে লেহেঙ্গা আর বড় ঘেরের কামিজ পরি। তবে এবার শাড়ি পরব। কারণ, উপমহাদেশের নারীদের সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে শাড়ি পরলে।’
অদিতি রাও হায়দারিঅদিতি রাও হায়দারি
হায়দরাবাদের রাজ ঘরানার মেয়ে অদিতি। তাঁর কথা, চাল–চলনে রাজকীয় ভাব স্পষ্ট। অদিতি নিজের সাজ ও পোশাকেও ধরে রাখতে চান এই রাজকীয় ভাব। তাই এই উৎসবের মৌসুমে তিনি রাজকীয় ঘরানার পোশাক, যেমন লেহেঙ্গা আর গাউনে জড়াতে চান নিজেকে।
শ্রদ্ধা কাপুরশ্রদ্ধা কাপুর
সম্প্রতি শ্রদ্ধা কাপুর পালন করলেন গণেশ চতুর্থী। দিনটিকে তাঁরা ধুমধামের সঙ্গে পালন করেন। আর যেকোনো ঘরোয়া ও ধর্মীয় উৎসব পালনের জন্য শ্রদ্ধা ঐতিহ্যবাহী পোশাক পরতে পছন্দ করেন। সালোয়ার-কামিজ আর লেহেঙ্গায় স্বাচ্ছন্দ্য তাঁর। এবারের উৎসবের মৌসুমে ট্রেডিশনাল হাতের কাজ করা লেহেঙ্গা পরতে চান তিনি।
সোনা মহাপাত্রসোনা মহাপাত্র
উৎসব মানেই দেশি পোশাক পরার উপলক্ষ—এটা হলো গায়িকা সোনা মহাপাত্রের কথা। শাড়ি হলে তো কথাই নেই। দেশি পোশাক, চুড়ি, কাজল, কোমরবন্ধ—এই উৎসবের মৌসুমে সোনা মহাপাত্রের সাজপোশাকের মূলমন্ত্র এটাই।
No comments:
Post a Comment