ইঁদুরের রোস্ট খুবই জনপ্রিয় হয়ে উঠছে ভিয়েতনামে। রীতিমত গা ঘিনঘিন করছে আপনার এ খবর শুনে তা জানি। কিন্তু মানুষের খাদ্যাভাসের তালিকা এমনি। ৫শ’ বছর আগেও মানুষ চিংড়ি খেত না, এবং চিংড়িকে পোকাই মনে করত। রক্ত না থাকায় চিংড়িকে এখনো কেউ মাছ মনে করেন না।
তবে ভিয়েতনাম শুধু নয় মেকং ও রেড নদী অববাহিকার জনগোষ্ঠীর মধ্যে ইঁদুরের রোস্ট সত্যিই জনপ্রিয় একটি খাবার। এটা যদি গাঙ্গেয় বদ্বীপ এলাকায় হত তাহলে ইঁদুরের হাতে ফিবছর বেশ কয়েক হাজার কোটি টাকার ফসল বিনষ্ট হওয়া থেকে রক্ষা পেত।
হ্যানয়ের বিভিন্ন রেস্তোরায় ইঁদুরের রোস্ট’এর স্বাদ মানুষের মুখে মুখে শোনা যায়। ফসল ওঠার সময় তাই ইঁদুর শিকারের খুব ধুম পড়ে যায়।
এরপর ধরুন ইঁদুর প্রক্রিয়াজাত করে খাদ্য উপযোগী করে তোলাও হাঁস, মুরগি ও কবুতরকে গরম পানিতে ভিজিয়ে রাখার প্রক্রিয়ার মতই। হ্যানয়ে এখন রীতিমত ইঁদুর ধরার মওসুম চলছে। ইুঁদরের রোস্ট জনপ্রিয় হয়ে ওঠার কারণে তা শিকারে এখন অনেকেই জীবিকা হিসেবে নিচ্ছেন। বাজারে সাজিয়ে রাখা হয়েছে অন্যান্য খাবারের পাশেই।
শিকারে ইঁদুর ধরতে কুকুরকেও ব্যবহার করা হচ্ছে। এক কিলোগ্রাম ইঁদুরের মাংস বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ ডলারে।

No comments:
Post a Comment