‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ জিতলেন যারা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ জিতলেন যারা

ফুটবল বিশ্বে ইতিহাস হয়ে গেলেন রোনালদো ও মেসি। নতুন তারকা হিসেবে উঠে এলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন মদ্রিচ।

এদিকে ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতেছেন মার্তা। এই নিয়ে ষষ্ঠবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। এর আগে ২০০৬-২০১০, টানা পাঁচবার পুরস্কার জিতেছিলেন তিনি।সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রত্যাশিত ঘটনাটাই ঘটল। ২০১৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন লুকা মদ্রিচের সঙ্গে ১০ বছর পর সিংহাসনচ্যুত হলেন মেসি-রোনালদো।
বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন রাশিয়া বিশ্বকাপে দুরন্ত খেলা বেলজিয়ামের থিওবাও কুর্তোয়া। আগস্টে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই গোলকিপার।
বর্ষসেরা কোচের(পুরুষ) পুরস্কার জিতেছেন দিদিয়ের দেশঁম। ফ্রান্সকে ২০ বছর পর আরও একটি বিশ্বকাপ জেতানোর পুরস্কার পেয়েছেন ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবেও বিশ্বকাপ জেতা এই ফরাসি কোচ।
বর্ষসেরা কোচের পুরস্কার (মহিলা দলের জন্য) জিতেছেন ফ্রান্সের রেইনাল পেরহোস। তার তত্বাবধানেই গত মৌসুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জেতে অলিম্পিক লিওঁর মেয়েরা।
বর্ষসেরা গোল, ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ।

No comments:

Post a Comment

Post Top Ad