চোরাই কেরোসিনঃ ধৃত ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

চোরাই কেরোসিনঃ ধৃত ২



পূর্ব মেদিনীপুরের জুনপুট কোষ্টাল থানা এলাকা থেকে প্রায় ২ লক্ষ টাকার চোরাই কেরোসিন তেল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জুনপুট কোষ্টাল থানার পুলিশ।ধৃতরা হল সত্যানারায়ন গিরি ও কানাই মণ্ডল, তাঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সাগর এলাকা থেকে লঞ্চে করে ২০টি ড্রাম ভর্তি কেরোসিন তেল এনে তা জুনপুটে চোরাই পথে বিক্রী করতে চেয়েছিল দুষ্কৃতীরা। তবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকেই পাকড়াও করেছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪ হাজার লিটার কেরোসিন।এই তেল এনে কাঁথির পেটুয়া মৎস্য বন্দরে বিক্রির পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। জুনপুট কোষ্টাল থানার ওসি রবি গ্রহিকা বলেন, কিভাবে তাঁরা এত বিপুল পরিমানে কেরোসিন তেল পেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গ্রামে গ্রামে ঘুরে নাকি কোনও রেশন ডিলারদের থেকে চোরাই পথে এই কেরোসিন সংগ্রহ করেছিল অভিযুক্তরা তা নিয়ে পুলিশ খোঁজ খবর শুরু করেছে। উল্লেখ, বেশ কয়েকদিন সমুদ্রে চালকহীন একটি কালো ট্রলারকে ভাসতে দেখেন মৎস্যজীবীরা। পুলিশ তদন্ত করেও তার কোন হদিশ পায়নি। তবে চোরাকারবারি ট্রলার কি না সেটাই খতিয়ে দেখছে পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad