মেয়ের প্রেমিককে বিয়ে করলেন মা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

মেয়ের প্রেমিককে বিয়ে করলেন মা!

মেয়ের প্রেমিককে বিয়ে করলেন মা!
সাতক্ষীরা, ০৫ এপ্রিল- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীখলা গ্রামে মাদ্রাসা পড়ুয়া মেয়ের প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, শ্রীখলা গ্রামের বিধবা শাহানারা খাতুন (৩৩)-এর একমাত্র মেয়ে শ্রীখলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে একই গ্রামের নূর ইসলামের ছেলে সাইফুল ইসলাম সপুলের (১৭) এক বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছিল।
একপর্যায়ে সপুল তার প্রেমিকা মাদ্রাসাছাত্রীর মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। এতে মা শাহানারা খাতুন মেয়ের বয়স কম বলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর থেকে সপুল শাহানারার বাড়িতে আসা-যাওয়া করতো। এ থেকে শাহানারার সঙ্গে সপুলের ঘনিষ্ঠতা হয়। বিষয়টি শাহানারার মেয়ে বুঝতে পারলে মা-মেয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এমন অবস্থায় গতকাল শাহানারা সপুলকে বিয়ে করেন।

No comments:

Post a Comment

Post Top Ad