অশ্লীলতায় বয়সকে উড়িয়েছেন কামাল হাসান? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

অশ্লীলতায় বয়সকে উড়িয়েছেন কামাল হাসান?

 পশ্চিমা সিনেমার অন্যতম অভিনেতা কমল হাসান। বয়সকে উড়িয়ে তিনি এখনো অনবদ্য সিনেমাতে। বিতর্কের সাথেও তার সখ্যতা আছে।

বলিউডে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বিশ্বরূপম ২’ ছবি। গত ১০ আগস্ট মুক্তি পাওয়া এই সিনেমার দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
বিখ্যাত সেই স্পাই-মুভির সিক্যুয়েলে কমল হাসান ছাড়াও রয়েছেন রাহুল বোস, আন্দ্রেয়া জেরেমিয়া, জয়দীপ আহলাওয়াত ও শেখর কাপুর।

সাধারণত কমল হাসানের ছবি মুক্তি ঘিরে নানা ধরনের বিতর্ক তৈরি হয়, অন্তত এর আগে বেশ কয়েকবার তেমনটাই দেখা গিয়েছে। কিন্তু ‘বিশ্বরূপম ২’ নিয়ে মুক্তির আগে পর্যন্ত তেমন কিছু একটা শোনা যায়নি। এমনকি ছবি নিয়ে খুব বেশি রকম প্রচারও হয়নি। এই ছবির বেলাতে যেন উলটো পথেই হাঁটতে চাইলেন কমল।

নিরবেই প্রচার চালিয়ে মুক্তি দেয়া এই ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে। সেসব দৃশ্য কেমন করে সেন্সরে অনুমতি পেল সেই প্রশ্নও তুলছেন অনেকে।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, সেন্সর বোর্ডে ছবিটি আটক ছিলো অনেকদিন। কমল হাসান ও পূজা কুমারের চুম্বনের অনেক দৃশ্য বাদ দেয়া হয়েছে। এমনকী অভিনেত্রীর গোসল করার দৃশ্যও বাদ দেয়া হয়েছে। শুধু তাই নয়, ওই প্রতিবেদন অনুযায়ী, ছবির একটি মৃত্যুদৃশ্যও নাকি সেন্সর বোর্ড কেটে ফেলতে বাধ্য হয়েছে। এমনকী সিনেমাটির অনেক জায়গায় সংলাপ ‘মিউট’ করা হয়েছে।

এত কাটছাটের পরও 'বিশ্বরুপম ২' ছবির অশ্লীলতা আলোচনায়। যথারীতি আলোচনায় কমল হাসানও।

No comments:

Post a Comment

Post Top Ad