হাতের তর্জনী কি বলে দেবে আপনাকে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

হাতের তর্জনী কি বলে দেবে আপনাকে?

অর্থভাগ্য ও কর্মভাগ্য বলে দেবে হাতের তর্জনী!
অনেকে মনে করেন, হাতের রেখা যেমন মানুষের ভাগ্য বলতে পারে। তেমনই হাতের আঙুলও বলে দিতে পারে সেই মানুষটি কেমন। সাধারণত তর্জনীর দৈর্ঘ্য মধ্যমা ও অনামিকার থেকে ছোট হয়। কিন্তু যাদের হাতে তর্জনীর দৈর্ঘ্য মধ্যমার মতোই হয় কিংবা অনামিকার থেকে লম্বা হয়, তারা খুব সৌভাগ্যবান হয়।
এই আঙুলের দ্বারাই বোঝা যায় অর্থভাগ্য, প্রেমভাগ্য বা স্বাস্থ্যভাগ্য কেমন হবে। এবার নিজের তর্জনীর মাপ মিলিয়ে দেখে নিন  আপনার ভাগ্য কেমন-
১। যদি তর্জনী ও মধ্যমার মাপ প্রায় এক হয়, তা হলে বুঝতে হবে ব্যক্তির অর্থভাগ্য খুব ভাল। এই ব্যক্তি যেকোনও জায়গায় নেতৃত্ব দিতে পারে।
২। যার তর্জনীর দৈর্ঘ্য মধ্যমার থেকে বেশি হয়, তিনি খুব অহঙ্কারী হন। এরা নিজেকেই শ্রেষ্ঠ মনে করেন।
৩। তর্জনীর দৈর্ঘ্য অন্যান্য আঙুলগুলির থেকে অস্বাভাবিক ভাবে কম যাদের হয়, তারা খুব উদাসীন হন।
৪। যাদের তর্জনীর মাপ অনামিকার থেকে বেশি হয়, তারা অত্যন্ত উত্তেজিত হয়ে নিজের কাজ নিজেই পণ্ড করেন।
৫। অনামিকা ও তর্জনী সমান মাপের হলে তার অর্থভাগ্য ভাল হয়।

No comments:

Post a Comment

Post Top Ad