নায়কের সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি, তাই......! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

নায়কের সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি, তাই......!

নায়কের সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি, তাই ছবি থেকে বাদ দিয়েছিল
প্রথম থেকেই মল্লিকা শেরাওয়াত মানেই বলিউডের পর্দায় উষ্ণতা ৷ তা প্রথম ছবি ‘খোওয়াইশ’-এ সাহসী বিকিনি দৃশ্য হোক কিংবা নায়কের সঙ্গে গভীর চুম্বন ৷ তবে ২০০৪ সালে ইমরান হাসমির সঙ্গে মার্ডার ছবি করেই মার মার কাট কাট অবস্থা মল্লিকা শেরাওয়াতের ৷
বলিউডে মল্লিকা হয়ে উঠলেন উষ্ণতার আরেক নাম ! তবে মল্লিকার এই ইমেজটা সিনেমায় জমি পেতে যেভাবে সাহায্য করেছিল তাকে, সঙ্গে ডেকে এনেছিল বিপদও! হ্যাঁ, সম্প্রতি এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এরকমটাই জানালেন, মল্লিকা ! তা ঠিক কী ঘটেছিল মল্লিকার সঙ্গে?
মল্লিকা জানালেন, সদ্য তখন মার্ডার ছবি হিট করেছে ৷ একের পর ছবির অফারও পাচ্ছিলাম আমি ৷ ঠিক এই সময়ই বলিউডের এক জনপ্রিয় নায়ক আমার কাছে আসেন, আর আমাকে সোজা বলেন, যে যৌনদৃশ্যটি আমরা সিনেমায় অভিনয় করেছি ৷ তা বাস্তবে কী সম্ভব নয়? আমি অবাক হই ৷ প্রতিবাদ করি ৷ কিন্তু সেই নায়ক আমাকে বলে, তুমি সিনেমায় করতে পারও, আর বাস্তবে নয় ! পরের দিন সকালে আমি জানতে পারি, পরের ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বলিউডে আমিই প্রথম নয় ৷ এরকম ঘটনা প্রায় সব নায়িকার সঙ্গে ঘটেছে ৷ ছোট পোশাক পড়লেই, যেন আমাদের সঙ্গে সব কিছু করার ছাড়পত্র পাওয়া যায় ৷ এমনটাই অনেকে মনে করেন।

No comments:

Post a Comment

Post Top Ad