মার্কিন গণতন্ত্র ধ্বংস করতে চায় ট্রাম্প: হিলারি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 September 2018

মার্কিন গণতন্ত্র ধ্বংস করতে চায় ট্রাম্প: হিলারি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই বছর মার্কিন গণতন্ত্র ধবংসের চেষ্টা করছেন বলে দাবি করেছেন হিলারি ক্লিনটন।এজন্য তিনি দেশটির গণতন্ত্র উদ্ধার করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

হিলারি আরও লিখেছেন, রিপাবলিকানরা আমাকে হারিয়ে অভিবাসূ পরিবারগুলোর প্রতি নিষ্ঠুর নীতি অনুসরণ করছেন। ট্রাম্প প্রশাসন এমন সব ঘৃণ্য কাজ করছেন, যেগুলো ঠিক করা প্রায় অসম্ভব।রোববার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সাময়িকী দ্য আটলান্টিকে প্রকাশিত এক নিবন্ধে তিনি দাবি করেছেন বলে খবর প্রকাশ করেছেন দ্য ওয়াশিংটন পোস্ট।
তিনি লিখেছেন, আমাদের এখন গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করতে হবে। আমাদের গণতন্ত্র এখন ধ্বংসের মুখে। তাই গণতন্ত্র রক্ষা করা আমাদের দায়িত্ব।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হয় হিলারি। তখন থেকেই হিলারি ট্রাম্প এবং তার নীতির সমালোচনা করে আসছেন হিলারি।

No comments:

Post a Comment

Post Top Ad