মুসলিম নারীদের জন্য ‘হালাল সেক্স’ এর বই! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

মুসলিম নারীদের জন্য ‘হালাল সেক্স’ এর বই!

মুসলিম নারীদের জন্য ‘হালাল সেক্স’ এর বই!
শরীরের অন্যান্য চাহিদার মতো একটি চাহিদা যৌনতা। কিন্তু আজকালকার দিনে যেমন অবাধ যৌনতা শুরু হয়েছে, তা ধর্ম বহির্ভূত। আর তাই মেয়েদের জন্য বাজারে এলো ‘হালাল সেক্স’ এর বই। বইয়ের নাম ‘দ্য মুসলিমাহ সেক্স ম্যানুয়াল: অ্যা হালাল গাইড টু মাইন্ড-ব্লোইং সেক্স।‘
জানা গেলো, গত সপ্তাহে প্রকাশিত হয়েছে বইটি। এরই মধ্যে মুসলিম নারীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে বইটি। তবে বইয়ের লেখিকা তার নিজের নাম গোপন রেখেছেন। বইটি লিখেছেন ‘উম মুলাধাত’ নামের ছদ্মনামে। এতে মুসলিম মেয়েদের জন্য চুমু থেকে শুরু করে সেক্সের বিভিন্ন পজিশন নিয়ে খোলামেলা উপদেশ দেওয়া হয়েছে। 
কোন সেক্স পজিশন কোন কোন ক্ষেত্রে আরামদায়ক, তা নিয়েও বিস্তর লেখা আছে এই বইয়ে। তবে আসল বিষয় হচ্ছে, এবার থেকে শুধু পুরুষ নয়, যৌনতায় লজ্জা ভেঙে এগিয়ে আসার ভূমিকা নেবেন মেয়েরা। তাই নিয়েই লেখা হয়েছে বইটি।
লেখিকার বক্তব্য, কীভাবে যৌন জীবন আরও উপভোগ্য করে তোলা যাবে সে সম্পর্কে বর্তমান ইসলামী সাহিত্যেও কোনও উল্লেখ নেই। বহু মুসলিম মেয়ে বিয়ে করেন সেক্স সম্পর্কে বিশেষ কোনও ধারণা না রেখেই। তাদের জন্যই এই বই লিখেছেন তিনি। তবে লেখিকা বইটি লেখার জন্য প্রসংসার পাশাপাশি নিন্দিতও হয়েছেন। 
বইটিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও প্রশংসা করেছে ব্রিটেনের মুসলিম ওমেনস নেটওয়ার্ক। তাদের বক্তব্য, মুসলিম মেয়েরা ছোটবেলা থেকে সেক্সের সঙ্গে অপরাধবোধকে জড়িয়ে ফেলেন। তাদের বোঝানো হয়, এটা নোংরা কিছু। তাই বিয়ের পর নিজের ইচ্ছা অনিচ্ছার কথা খোলাখুলি বলতে পারেন না তারা। এই বই তাদের এ ব্যাপারে বোঝার ব্যাপারে সাহায্য করবে। এখন থেকে মেয়েরাও তাদের চাহিদার কথা সরাসরি সঙ্গীকে বলতে পারবে বলেই মনে করছেন অনেকে।
সূত্র: মেট্রো ইউকে

No comments:

Post a Comment

Post Top Ad