শরীরের কালো দাগ দূর করতে কার্যকরী কি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

শরীরের কালো দাগ দূর করতে কার্যকরী কি?

শরীরের কালো দাগ দূর করতে কার্যকরী লেবু
শরীরের সৌন্দর্যের ক্ষেত্রে লেবুর কার্যকরী আর কিছু নেই৷ মুখের কালো দাগ থেকে শুরু করে রোদে পোড়া ত্বক সবটা দূর করতে সাহায্য করে লেবু৷ এমনকি বলিরেখাও কম করে লেবু৷ এছাড়াও ফ্লেকলসও দূর করে লেবু৷
অতিরিক্ত অয়েলি ত্বকের জন্য শশার রস বের করে লেবুর রসের সঙ্গে মিশিয়ে তুলায় করে মুখে এবং অন্যান্য কালো জায়গায় লাগান৷ এতে আপনার ত্বক নরম এবং মোলায়েম তো হবেই, সঙ্গে কালো দাগও হালকা হয়ে যাবে৷
হাঁটু, কনুই, ঘার, কুচকি, পায়ের পাতার কড়া পরে যাওয়া জায়গার কালো দাগ এবং ময়লা দুটোই দূর করা যাবে এই উপায়৷ চালের গুড়ো কিংবা চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগান৷ কয়েক সপ্তাহ করলেই ফল পাবেন৷
ডিমের সাদা অংশ নিয়ে লেবুর রস এবং এক চামচ কমলা লেবুর রস নিয়ে হালকা গরম পানি দিয়ে মিশিয়ে নিন৷ মিশ্রণটি ত্বকের কালো জায়গায় কয়েক মিনিট লাগিয়ে অপেক্ষা করুন৷ শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন৷
দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগাতে পারেন৷ এতে ত্বকের সঠিক আর্দ্রতা বজায় থাকে এবং বলিরেখা দূর হয়৷ এক চামচ মধুও ব্যবহার করতে পারেন৷ মিশ্রণটি ত্বকে লাগিয়ে শুকাবার পর তুলে ফেলুন৷ কয়েক বার ব্যবহার করলে কালো ভাবে দূর হবে৷
সর দেওয়া দুধ, লেবুর রস, টক দই নিয়ে একটি মিশ্রণ বানিয়ে ত্বকে লাগান৷ এতে রোদে পোড়া ত্বক আগের মতো হয়ে যাবে আর উজ্জ্বলতাও বাড়বে৷

No comments:

Post a Comment

Post Top Ad