যেসব বলিউড নায়িকাদের বিদেশি বয়ফ্রেন্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

যেসব বলিউড নায়িকাদের বিদেশি বয়ফ্রেন্ড

যেসব বলিউড নায়িকাদের বিদেশি বয়ফ্রেন্ড
মুম্বাই, ৩০ সেপ্টেম্বর- অনেকেই বলেন বলিউড নায়িকারা বিদেশি বয়ফ্রেন্ড পছন্দ করেন। কথাটা হয়তো অনেকাংশে সত্য। এবার দেখে নিন ভারতীয় নায়িকাদের বিদেশি বয়ফ্রেন্ডদের।
চুপি চুপিই লস অ্যাঞ্জেলসে জেনে গুডএনাফের সঙ্গে বিয়ে সেরেছিলেন প্রীতি জিনতা। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন হাতেগোনা কয়েকজন নিকটাত্মীয়। জেনে গুডএনাফ একজন আমেরিকার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার।

বিখ্যাত মিউজিসিয়ান বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে এক প্রকার হঠাৎ করেই দেখা হয়েছিল রাধিকা আপ্তের। আর প্রথম দেখাতেই প্রেম। লন্ডনে রাধিকা নাচ শিখতে গিয়েছিলেন। সেখানেই দু’জনের পরিচয়। আর সে বছরই অর্থাৎ ২০১২ সালে দুজনে বিয়েটাও সেরে ফেলেন।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বর্তমানে বলিউডেও বেশ নাম করেছেন তাপসী পান্নু। দেশি এই নায়িকার পছন্দ কিন্তু বিদেশি ‘নায়ক’ই। ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো-র সঙ্গে নাকি প্রেম করছেন তাপসী। ২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে প্রথম মাথিয়াস বো-র সঙ্গে দেখা হয় তাপসীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই বয়ফ্রেন্ড আছে বলে জানিয়েছেন। যদিও বয়ফ্রেন্ডের নাম জানাননি।

গত এক বছর ধরে ব্রিটিশ থিয়েটার অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে প্রায়ই শ্রুতি হাসানকে দেখা যায়। সম্প্রতি তামিলনাড়ুর একটি হিল স্টেশনেও তারা এক সঙ্গে ছুটি কাটিয়ে ফিরলেন। ঠিকই ধরেছেন, বর্তমানে এই ব্রিটিশ অভিনেতার সঙ্গেই প্রেম করছেন শ্রুতি।

২০১৬ সালে প্যারিসে বেশ ফিল্মি কায়দায় মডেল এবং অভিনেত্রী লিসা হেডেনকে বিয়ের প্রস্তাব দেন পাকিস্তানের টেলিকম টাইকুন দিনো লালভানি। হাঁটু গেড়ে বসে প্রপোজ করেন লিসাকে। তার এক বছর পর ইউরোপেই তারা বিয়ে করেন। জ্যাক নামে তাদের একটি পুত্র সন্তানও আছে তাদের।

ইলিয়েনা ডিক্রুজ এমন একজনকে ‘নজরবন্দি’ করেছেন, যিনি বিশ্বকে লেন্সবন্দি করতে ভালবাসেন। অ্যান্ড্রু নিবোন আমেরিকার একজন ফটোগ্রাফার। ইলিয়ানা ব্যক্তিগত জীবনকে একেবারে ব্যক্তিগত রাখতেই ভালবাসেন। ২০১৭ সালের ক্রিসমাসে ইলিয়ানা নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন ‘ফটো বাই হাবি’।

ভারতীয় নায়িকাদের বিদেশি বয়ফ্রেন্ডের তালিকায় সর্বশেষ সংযোজন প্রিয়ঙ্কা-নিক। সম্প্রতি এনগেজমেন্টও হয়ে গিয়েছে তাদের দু’জনের।

No comments:

Post a Comment

Post Top Ad