সাদা কালো ছবিতে আরও আবেদনময়ী সানি লিওন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

সাদা কালো ছবিতে আরও আবেদনময়ী সানি লিওন


সোশ্যাল মিডিয়ায় সানি লিওনের আপডেট মানেই হট, সিজলিং কোন বিষয়। সেই কারণেই ভক্তরা প্রায় সর্বক্ষণ তার সোশ্যাল সাইটে চোখ রেখে বসে থাকেন। সম্প্রতি নিজের একটি ফোটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হইচই ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়। সাদাকালো একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে সানি একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। তাতেই ঘায়েল নেটিজেনরা। অসংখ্য কমেন্টস এবং লাইকের বন্যা বইছে তার এই পোস্টে।
কিছুদিন আগেই ডাব্বু রত্নানির ফোটোশ্যুটের ছবিও স্যোশাল মিডিয়ায় দিয়েছিলেন সানি। বলিউডে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চ এক বার্ষিক উৎসব। শুরু হয়ে গিয়েছে তারই আয়োজন। কারণ শুধু তারকারাই নন, সারা দেশের ফ্যাশন ও ফটোগ্রাফি প্রেমীরা অপেক্ষা করে থাকেন এবছর তার ক্যামেরার সামনে কাকে নতুন রূপে দেখা যাবে। সামনে এসেছে তারই কয়েকটি ঝলক। এবছর ডাব্বুর দিন-পঞ্জিকায় হট পার্টে থাকছেন সানি। সেকথা জানিয়ে দিলেন তিনি। আসলে ডাব্বু রত্নানি লেন্সের ওপার থেকে বলি-সেলেবদের যেভাবে তুলে আনেন তার আদরের ক্যালেন্ডারে তা সত্যি অসাধারণ। সেই লেন্সেই ধরা পড়েছে সানি লিওন। তো ঝড় তো উঠবেই।
প্রসঙ্গত, ‘করেনজিত কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এর প্রথম সিজন সুপারহিট। প্রথম সিজনের শেষ এপিসোড জুড়ে ছিল রহস্য, প্রশ্ন, অজানা তথ্য। সেসব সামনে আসবে সিজন টুয়ের হাত ধরে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেকেন্ড সিজন। ওয়েব সিরিজটির সিজন টুয়ের আনকাট ট্রেলার মুক্তি পেতেই সমস্ত প্রশ্ন, রহস্যের জট ছাড়ানো শুরু হয়েছে দর্শকদের মধ্যে। হেট হার অর লাভ হার। এই জাস্ট কান্ট ইগনোর হার। সম্প্রতি মুক্তি পাওয়া আনকাট ট্রেলারটিতে রয়েছে আরও নানান ঘটনা। সানি এবং ড্যানিয়ালের বিয়ে থেকে শুরু করে সানির মায়ের অ্যাক্সিডেন্ট। মা-বাবার কটূক্তি সত্ত্বেও তাদের সঙ্গ কখনও হাতছাডা় হয়নি সানির। জীবনের প্রথম অ্যাডাল্ট ছবিটি শ্যুট করার সময় কেমন ছিল নায়িকার অভিজ্ঞতা? তাও দেখানো হবে এই সিজনে। তার অতীত নিয়ে আগ্রহের শেষ নেই। কেউ কেউ আবার তার বিগত জীবন নিয়ে মনে খারাপ মতও পোষণ করে রেখেছেন। কিন্তু তাকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। এই আগ্রহ থেকে সানিকে নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ।


No comments:

Post a Comment

Post Top Ad