এই বলিউড সুপারস্টার অভিনেত্রীকে খুব মিস করেন রানি মুখার্জি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

এই বলিউড সুপারস্টার অভিনেত্রীকে খুব মিস করেন রানি মুখার্জি


বলিউড অভিনেত্রী রানি মুখার্জি বলেছেন, শ্রীদেবী ছিলেন প্রকৃত অর্থেই রানি। তিনি তাঁর ভক্ত। খুব মিস করেন তাঁকে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি হোটেলের বাথটাবে ডুবে নির্মম মৃত্যু হয় একসময়ের জনপ্রিয় বলি-অভিনেত্রী শ্রীদেবীর। শ্রীদেবী সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন মোহিত মারওয়া ও অন্তরা মোতিয়ালার বিয়ের অনুষ্ঠানে।
সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক ও ট্র্যাজিক মৃত্যুতে বলিপাড়া ও ভক্তদের মধ্যে শোক নেমে আসে। ইন্ডাস্ট্রিতে শ্রীদেবী ছিলেন সবচেয়ে ভালোবাসার মানুষগুলোর একজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত এ অভিনেত্রীর সঙ্গে বিশেষ বন্ধন ও শ্রদ্ধার কথা জানালেন রানি মুখার্জি। বলেন, শ্রীদেবীকে গভীরভাবে অনুভব করেন তিনি।রানি বলেন, শ্রীদেবী তাঁর কাজ ভালোবাসতেন। তাঁদের মধ্যে অসাধারণ সম্পর্ক ছিল। তিনি শ্রীদেবীর সিনেমা দেখতেন। তাঁর চোখের জ্যোতিতে আপ্লুত হতেন। তিনি ছিলেন অসাধারণ সুন্দর। রানি মুখার্জি তাঁর স্কুলজীবনের কথা স্মরণ করেন। স্কুলের পোশাক পরেই তিনি শ্রীদেবীর সিনেমা দেখতে চলে যেতেন। শুটিং সেটে শ্রীদেবী ছিলেন অনন্য। তাঁকে রানির (কুইন) মতো মনে হতো।
রানি আরো বলেন, শুটিংয়ে দুপুরে দুই ঘণ্টার লাঞ্চ বিরতি ছিল। ওই দুই ঘণ্টায় কেউ তাঁর কাছে যেতেন না, বিরক্ত করতেন না। খবর পিঙ্কভিলার। চলচ্চিত্রে রানি মুখার্জি ও শ্রীদেবীর একসঙ্গে কাজ করার সুযোগ না হলেও ‘বোম্বে টকিজ’ ছবিতে একটি গানের বিশেষ দৃশ্যে তাঁদের দেখা গিয়েছিল।
গত বছর শ্রীদেবীর জন্মদিন অনুষ্ঠানে রানি উপস্থিত ছিলেন। অল্প কয়েকজনকেই ওই অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিলেন আয়োজক মনীশ মালহোত্রা। রানি ছিলেন তাঁদের একজন। শ্রীদেবী জানতেন, রানি তাঁর বড় ভক্ত।

No comments:

Post a Comment

Post Top Ad