ভিড়ে বয়স্ক পুরুষরা অশ্লীল ব্যবহার করে কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 September 2018

ভিড়ে বয়স্ক পুরুষরা অশ্লীল ব্যবহার করে কেন?


ব্যঙ্গ করে অনেক সময় বলা হয়ে থাকে যে পেনশন শুরু হওয়া মানেই যৌন সক্রিয়তা শেষ হয়ে যাওয়া। অর্থাৎ ৬০-৬৫ বছর বয়স পার হলেই যে পুরুষদের যৌন সক্রিয়তায় ইতি পড়ে যায়, সাধারণ মানুষদের এটাই বিশ্বাস। কিন্তু আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা ঠিক যেন উল্টো কথা বলছে। সমীক্ষা বলছে, ৬৫ বছর বয়স পার হয়ে যাওয়ার টানা ১৫ বছর, মানে প্রায় ৮০ বছর বয়স পর্যন্ত যথেষ্টভাবে সক্রিয় থাকে পুরুষের যৌনতা। আর সেই কারনেই বাসে বা ট্রেনে বা কোনো ভিড় জায়গায় বয়স্ক পুরুষদের কাছ থেকেই অশালীনতার শিকার হতে হয় মহিলাদের।


সমীক্ষায় বেছে নেওয়া হয়েছিল ৬৫ থেকে ৮০ বছরের ১০০০ জন প্রবীণ নাগরিককে। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ অনলাইনে “ন্যাশনাল পল অব হেলদি এজিং” নামের ওই সমীক্ষাটি চালায়। শুধু মাত্র পুরুষ নয়, তাদের সঙ্গিনীদের ওপরেও পরীক্ষা করা হয়। সেই সমীক্ষায় প্রমাণিত হয় যে ৪০ % প্রবীণ পুরুষ স্বীকার করেছেন তারা যৌন কর্মে সক্ষম।
চিকিৎসক এরিকা সোলয়ে জানান, মানুদাসের সাধারণ ধারণা এটাই যে বয়স বাড়তে থাকলে পুরুষরা যৌন ক্রিয়ায় অক্ষম হতে থাকেন, কিন্তু আসল ব্যাপারটি হলো শারীরিক সক্ষমতা এবং যৌন সক্ষমতা এই দুটি বিষয় কখনোই ভিন্নমুখী হতে পারেনা। অর্থাৎ শারীরিক সক্ষমতা থাকলে যৌন সক্ষমতা থাকাটাই স্বাভাবিক।


তবে প্রবীণ মহিলাদের ক্ষেত্রে তেমনটা নয়, তাদের ততটা আগ্রহ থাকেনা বলেই জানা গেছে। সমীক্ষায় অংশ নেওয়া প্রবীণদের ৮৪% এর মতে, যৌন সুখ অনুভবের ক্ষেত্রে বয়স কোনো বাধাই নয়। সেখানে মাত্র ৬৯% মাহিলারা একই মত পোষণ করেছেন, বাকিদের আগ্রহ প্রায় নেই বললেই চলে।



No comments:

Post a Comment

Post Top Ad