জয়নগর : মথুরাপুর থানার লালপুর অঞ্চলের নাটাবেড়িয়া গ্রামের বাসিন্দা ৫৮ বছরের যুধিষ্টির গায়েন দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবৎ কলকাতা এস এস কে এম হাসপাতালে চিকিৎসা চালিয়ে আসছেন । ইতিমধ্যে কয়েকটি কেমো ও নিতে হয়েছে তাঁকে । বর্তমানে তিনি কলকাতায় না যেতে পারায় জয়নগর এর একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাচ্ছিলেন । আজও তিনি একাই ঐ স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখাতে আসেন । চিকিৎসার পর তিনি ট্রেনে বাড়ি ফেরার জন্য জয়নগর রেল স্টেশনে আসেন । সেই সময় দু নম্বর প্লাটফর্মে ট্রেন ঢুকে যাওয়ায় তিনি ১নং রেল ট্রাক টপকে ট্রেনে উঠতে গেলে তাঁর লুঙ্গি আটকে যায় এবং সেই সময় ট্রেন ছেড়ে দিলে তিনি রেল ট্রাকের ধারেই সজোরে আছাড় খেয়ে পড়েন । ট্রেন চলে যাওয়ার পর অন্যান্য রেল যাত্রীরা গুরুতর জখম অবস্থায় যুধিষ্টির গায়েন কে তুলে নিয়ে নিমপীঠ গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । সেখানেই চিকিৎসক রা জানান , যুধিষ্টির গায়েন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছেন । এই ঘটনায় জয়নগর রেল স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায় । জয়নগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং মৃতের পরিবারের লোকেদের খবর দেয় । পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে তদন্ত শুরু করে।

No comments:
Post a Comment