প্রেমে পড়া যতটা আনন্দদায়ক, ততটাই কাঠখড় পোড়াতে হয় সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু তবুও অধিকাংশ মানুষই চান সঙ্গীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে। তবে এত কিছু সত্ত্বেও সম্পর্কে টিকে থাকবেই, তেমন নিশ্চয়তা থাকে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা গবেষণা করে দেখেছেন কী ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জানা যাবে আপনার সম্পর্কের মেয়াদ।
গবেষকরা জানান, ১৩৪টি যুগলের মধ্যে পরীক্ষা চালানো হয়। এই প্রেমিক-প্রেমিকারা কতক্ষণ কথা বলেন, এবং কথা বলার সময়ে তাঁরা কী ভঙ্গিতে কথা বলছেন সেই তথ্যগুলি পরীক্ষা করে দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
তবে প্রেমালাপের সময়ে কী কথা কথা বলছে সে সব নিয়ে কোনও মাথাব্যথা নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। শুধুমাত্র কতক্ষণ কথা হচ্ছে, এবং কথা বলার সময়ে গলার স্বর কেমন হয় তা ধরা পড়ে যন্ত্রে। এর থেকেই পরীক্ষা করে বলে বুদ্ধিমান যন্ত্র বলে দিতে পারে কোন যুগলের সম্পর্ক ঠিক কতদিন টিকবে।

No comments:
Post a Comment