অবশেষে নিজের বাবার পরিচালনায় আলিয়ার অভিনয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

অবশেষে নিজের বাবার পরিচালনায় আলিয়ার অভিনয়


বলিউড সেনসেশন আলিয়া ভাট পরিচালক-প্রযোজক মহেশ ভাটের কন্যা। দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করলেও এখন পর্যন্ত নিজের বাবার পরিচালনায় অভিনয় করার সুযোগ হয়নি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এবং ‘রাজি’ খ্যাত এই অভিনেত্রীর।
সম্প্রতি জানা গেছে, এবারই প্রথম মহেশ ভাটের পরিচালিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আলিয়া। বাবা-মেয়ে জুটি হাজির হবে ‘সাদাক টু’ সিনেমায়।
এতে আলিয়া স্ক্রিন শেয়ার করবেন সঞ্জয় দত্তের সঙ্গে। এতে আরো রয়েছেন আদিত্য রায় কাপুর ও পূজা ভাট।সিনেমাটির একটি ঘনিষ্ঠ সূত্র বলেন, সেপ্টেম্বরের শেষের দিকে এর শুটিং শুরু হবে। ২০১৯ সালের ১৫ নভেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে। মহেশ ভাটের পরিচালনায় আলিয়া প্রথম কাজ করতে যাচ্ছেন, তাই সিনেমাটিকে ঘিরে সবার বেশ আগ্রহ রয়েছে।
মজার বিষয় হচ্ছে পরিচালনা থেকে মহেশ ভাট বহু আগেই অবসর নিয়েছিলেন। তবে ‘সাদাক ২’ সিনেমা দিয়ে তিনি আবার পর্দায় ফিরছেন।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাদাক’-এ অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও পূজা ভাট। সিনেমাটিতে পূজা যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমার গল্পে তারা দুজন সমাজের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকেন।
গুঞ্জন রয়েছে, ‘সাদাক টু’-তে আলিয়া সঞ্জয় দত্তের মেয়ের চরিত্রে অভিনয় করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad