অনুষ্কাকে কেন 'সরি' বললেন কোহলি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 September 2018

অনুষ্কাকে কেন 'সরি' বললেন কোহলি!



ভারতের ড্যাশিং ব্যাটসম্যান বিরাট কোহলি অভিনেত্রী অনুষ্কা শর্মার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন বলে খবর দিয়েছে বলিউড লাইফ ডট কম। অনুষ্কার সাথে সাথে সর্ম্পক জোড়া লাগাতে কোহলি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে তারা।
৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন বিরাট কোহলি। সেখানে হাত জোড় করা ছবিতে গোলাপী অক্ষরে ‘সরি’ লিখেছেন বিরাট। আনুশকার সাথে সর্ম্পকে ভাঙ্গন তারপর হঠাৎ এই ‘সরি’ আনুশকার উদ্দেশ্যেই করা হয়েছে বলে ধারণা করছে অনলাইনটি।
ছবিতে ক্ষমা চাইলেও অবশ্য ইনস্টাগ্রাম পোস্টে ক্ষমা চাওয়ার কোন প্রসঙ্গ নেই। সেখানে কোহলি লিখেছেন, ‘ সকল নারী বিশেষ করে তরুণীদের যারা লাঞ্ছিত করে, শিস বাজায়, যৌন উত্তেজক গালি দেয়, সেই সাথে তারাও যারা বন্ধুত্ব, সহানুভূতির নামে নারীত্বের অপমান করে, তাদেরকে নিশ্চিহ্ণ করার আগে আমাদের বিশ্রাম নেই। নারী দিবসের শুভেচ্ছা। সবার প্রতি সম্মান’।

No comments:

Post a Comment

Post Top Ad