'রবি শাস্ত্রীকে ছেঁটে ফেলো' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

'রবি শাস্ত্রীকে ছেঁটে ফেলো'

'রবি শাস্ত্রীকে ছেঁটে ফেলো'
বিরাট কোহলির চাহিদাকে প্রাধান্য দিতে অনিল কুম্বলেকে সরিয়ে টিম ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল রবি শাস্ত্রীকে। এবার অস্ট্রেলিয়া সফরের আগেই সেই শাস্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি জানালেন ভারতের সাবেক ওপেনার চেতন চৌহান। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে দেশের সর্বকালের সেরা সফরকারী দল বলে মেনে নিতেও রাজি নন উত্তরপ্রদেশের বর্তমান এই ক্রীড়ামন্ত্রী।
জি নিউজের খবর, দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে একের পর এক হার বিশ্বের এক নম্বর টেস্ট দলের। তারপরেই বিরাটদের হেড স্যার রবি শাস্ত্রীকে অপসারণের দাবি তোলেন প্রাক্তনরা। তাঁদের এই দলে এবার যোগ দিলেন চেতন চৌহানও। চৌহানের মতে, ইংল্যান্ডে ভারতের ১-৪ ব্যবধানে টেস্ট সিরিজ হারের দায় নেওয়া উচিত ভারতীয় কোচেরই। তিনি এও মনে করেন যে, শাস্ত্রী ভালো ধারাভাষ্যকার হলেও ভালো কোচ নন কখনই। তাই তাঁকে কোচিং থেকে সরিয়ে কমেন্ট্রি করতে দেওয়াই উচিত।
সুনীল গভাস্কারের ওপেনিং সঙ্গী চেতন চৌহান আরও বলেন, "অস্ট্রেলিয়া সফরের আগেই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচের পদ থেকে ছেঁটে ফেলা উচিত।রবি শাস্ত্রী একজন খুব ভালো ক্রিকেট ধারাভাষ্যকার এবং ওকে সেটাই করতে দেওয়া উচিত।" চৌহানের মতে,"ভারত ও ইংল্যান্ড, দু'টি দলই একই রকম শক্তিশালী ছিল। তাই ভারতের আরও ভালো ফল করা উচিত ছিল ইংল্যান্ড সফরে।" 
কোহলির টিমকে নয় বরং ১৯৮০'র ভারতীয় দলকে সেরা সফরকারী দল বলে উল্লেখ করেন তিনি। শাস্ত্রীর মন্তব্য প্রসঙ্গে চেতন জানান, "আমি কখনই এমনটা মনে করি না। আমার মতে ১৯৮০'র ভারতীয় দলটাই ছিল সেরা সফরকারী দল।"

No comments:

Post a Comment

Post Top Ad