
টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে কাতার প্রবাসীর স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে কয়েকজন বখাটে যুবক। এ ঘটনায় মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর ওই দিনই দুই জনকে গ্রেফতার করে পুলিশ। গত ৯ সেপ্টেম্বর উপজেলার ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার কৃতরা হলো- উপজেলার ইচাইল গ্রামের মোঃ শামছুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৩)। এই দু’জন ছাড়াও আরও দু’জনকে অভিযুক্ত করা হয়েছে এ মামলায়।
মামলা সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রী তার ৫ বছরের মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসার পথে প্রতিদিনই তাকে উত্যক্ত করতো এলাকার কয়েকজন বখাটে। গত ৯ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘুমোতে যায় ওই গৃহবধূ। পরে রাত ১১ টায় বখাটেরা ঘরে ঢুকে তার মেয়ের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়ে চিৎকার করলে তাকে হত্যা করবে বলে হুমকি দেয় বখাটেরা। এক পর্যায়ে তাকে ধর্ষণ করতে ব্যর্থ হলে অভিযুক্তরা তার হাত পা বেঁধে মাথা ন্যাড়া করে দেয়।
এ ঘটনা প্রকাশ করলে তার সংসার টিকবেনা বলে হুমকি দিয়ে চলে দেয় বখাটেরা। পরে খালার বাড়ির লোকজনের পরামর্শ করে ১৫ সেপ্টেম্বর মামলা দায়ের করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।
ভুক্তভোগী জানান, ওই বখাটেগুলো আমাকে দেখলেই খারাপ কথা বলতো। অনেক সময় কু-প্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আমার সংসার নষ্ট করে দেওয়ার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
No comments:
Post a Comment