নিয়মিত যৌন জীবনে অভ্যস্ত না থাকলে যেসব সমস্যা হয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

নিয়মিত যৌন জীবনে অভ্যস্ত না থাকলে যেসব সমস্যা হয়

নিয়মিত যৌন জীবনে অভ্যস্ত না থাকলে যেসব সমস্যা হয়

আধুনিক ইন্টারনেট-প্রযুক্তির যুগে ভার্চুয়ালিটির খপ্পরে বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ছেলে-মেয়েরাই যৌন আকাঙ্ক্ষা হারিয়ে ফেলছেন। ফলে অল্প বয়সেই তাদের মধ্যে বিষাদের ঘুনপোকা বাসা বাঁধছে।
কর্ম ও আচরণে দেখা দিচ্ছে অসঙ্গতি। কমছে বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহও।

ফলে সম্প্রতি অনেক দম্পতিই যৌনজীবন নিয়ে বিরূপ অবস্থার মুখোমুখি হচ্ছেন। স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক বোঝাপড়াও ভালো হচ্ছে না। এতে করে সংসারিক ও মানসিকভাবেও তাদের মধ্যে টানাপোড়েন তৈরি হচ্ছে।


অথচ শরীর মন ভালো একটা নির্দিষ্ট বয়সের পর নিয়মিত সঙ্গমের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরাও। কিন্তু জানেন কি, যৌনজীবনে ধারাবাহিকতা না থাকলে কী মারাত্মক রোগের শিকার হতে পারেন আপনি? আসুন জেনে নিই-

ভাইরাল সংক্রমণ ও সর্দি-কাশি:
সঙ্গম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। যার ফলে বিভিন্ন ধরনের অ্যালার্জির বিরুদ্ধে আপনার শরীর বেশি শক্তিশালীভাবে লড়াই করতে পারে। সর্দি-কাশি, ফ্লুয়ের মতো সাধারণ রোগকে দূরে রাখে।

ঋতুস্রাবে অতিরিক্ত যন্ত্রণা:
যৌন মিলন দেহে হরমোনের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন লেভেলে সমতা থাকলে মহিলাদের শরীর সুস্থ থাকে। কিন্তু দীর্ঘদিন সঙ্গমে লিপ্ত না হলে ইস্ট্রোজেনের মাত্রা বাড়ে। যার ফলে ঋতুস্রাব হয়ে ওঠে যন্ত্রণাদায়ক। তাই মিলনে ধারাবাহিকতা না থাকলে মহিলাদের শরীরে সমস্যা তৈরি হতে পারে।

উচ্চ রক্তচাপ:
হতাশা ও দুঃশ্চিন্তা থেকে মুক্ত রাখে যৌন মিলন। তাই সঙ্গমে অনিয়মের ফলে হতে পারে ঠিক উলটোটা। বাড়তে পারে শরীরের রক্তচাপ। আর উচ্চ রক্তচাপ যে একাধিক রোগের রাস্তা চওড়া করে দেয়, তা তো সকলেরই জানা।

প্রস্ট্রেট ক্যানসার:
সমীক্ষা বলছে, যে সব পুরুষের যৌন জীবন স্বাভাবিক তাঁদের মধ্যে মূত্রথলিতে ক্যানসারের সম্ভাবনা অনেক কম থাকে।

উত্তেজনা:
ব্যায়ামের মতোই সঙ্গমও এনডরফিন ও অক্সিটোসিন হরমোন ক্ষরণে সাহায্য করে। যা অতিরিক্ত উত্তেজনাকে নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। আর তাই সঙ্গমে ধারাবাহিকতা না থাকলে উত্তেজনায় বাধ সাধার ক্ষমতাও কমে যায়।

ঘুমের অভাব:
গবেষণা বলছে, মিলনে শরীর থেকে প্রোল্যাকটিন হরমোন ক্ষরণ হয়। যা ভাল ঘুমের বিশেষ সহায়ক। কিন্তু রতিসুখে লিপ্ত না হলে তৃপ্ত না হলে মাঝেমধ্যেই রাত জাগার সমস্যায় ভুগতে হয়।
অতএব নিজেকে ও নিজের সঙ্গীকে সুখী ও সুন্দর রাখতে এইসব ছোটখাটো বিষয়গুলো অবশ্যই নজরে রাখাই জরুরি নয় কি!

No comments:

Post a Comment

Post Top Ad