নারীরা কেন ‘সেক্সি সেলফি’ তোলেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

নারীরা কেন ‘সেক্সি সেলফি’ তোলেন?

নারীরা কেন ‘সেক্সি সেলফি’ তোলেন?
নারীদের তোলা সেলফির একটা বড় অংশই পুরুষদের তোলা সেলফির চাইতে আলাদা। নারীদের সেলফিতে এমন একটা জিনিসের আধিক্য থাকে, যা পুরুষের তোলা সেলফির থাকে না। ইংরেজিতে তাকে বলে ‘সেক্সি’ ভাব।
কেন নারীর সেক্সি সেলফি তোলেন? এই বিষয়টি উত্থাপন করেন, ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাযেন্সেস’-এর মতো আন্তর্জাতিক জার্নাল। ‘ইকনমিক ইনইকুয়ালিটি ড্রাইভস ফিমেল সেক্সুয়ালাইজেশন’ শীর্ষক এই গবেষণাপত্রে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এই গবেষণা দেখাচ্ছে, যৌন আবেদনময় সেলফির সঙ্গে অর্থনৈতিক অসাম্যের যোগাযোগ রয়েছে। আর্থিক নিরাপত্তাহীনতার কারণেই এই ধরনের ছবি তুলতে এগিয়ে আসেন মেয়েরা।
গবেষণায় বলা হয়েছে, যে সব দেশে মহিলারা ততটা অবদমিত নন, সেই দেশগুলিতে এই ধরনের সেলফি তোলার তেমন হিড়িক নেই।
২০১৬ সালের ৩০ দিনের একটি পর্বে টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট হওয়া নারী সেলফিগুলির হিসেব থেকে দেখা যায়, যে সব দেশে পুরুষ ও নারীর আয়ে বিপুল বৈষম্য রয়েছে, সেই সব দেশ থেকেই এই ধরনের ছবি সব থেকে বেশি পোস্ট হয়েছে।
গবেষক দলের প্রধান, অস্ট্রেলিয়ার খান্ডিস ব্লেক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আর্থিক বৈষম্যের ব্যাপারটা জটিল খুব সরল দৃষ্টিতে একে দেখা যায় না। এই ধরনের ছবি তোলার মধ্যে একটা প্রতিযোগী মনোভাবও লক্ষণীয় থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad