স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ফাঁস! ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্বামীকে। শুধু তাই নয়, একইরকমভাবে দাদার শ্যালিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার ভাইও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বড়তলা থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
অভিযোগ, দুই ভাই মিলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় বড়ভাইয়ের স্ত্রী ও শ্যালিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। ধৃত দুই অভিযুক্তের নাম আনন্দ ও অক্ষয় সাউ বলে জানা গিয়েছে। ধৃতদের গ্রেফতার করেছে লালবাজারের সাইবার অপরাধ দমন শাখার পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

No comments:
Post a Comment