বলিউড নায়িকাদের ‘চুলোচুলি’! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

বলিউড নায়িকাদের ‘চুলোচুলি’!

বলিউড নায়িকাদের ‘চুলোচুলি’!
বলিউডের নায়িকাদের মধ্যকার সম্পর্ক কেমন? এটা সাধারণ মানুষরা খুব একটা জানার সুযোগ পান না। পর্দায় তারা মধুর সম্পর্কের বন্ধন ফুটিয়ে তুললেও বাস্তবে কি এমন? পর্দার নায়িকারা আর বাস্তবের নায়িকারা কি একই আচরণ করেন? প্রশ্নগুলো হয়ত ভক্ত হিসেবে যে কারোর মনেই জাগতে পারে। তাদের জন্যই এই আয়োজন।
জনপ্রিয়তার দৌড়ে নায়িকাদের মধ্যকার প্রতিযোগিতা এতটাই মারাত্মক যে, অনেকে পরস্পরের মুখই দেখেন না। একে অপরের সম্পর্কে বানিয়ে বলতেও পিছপা হন না। কেউ আবার ‘একজন’ আছেন শুনলে গোটা অনুষ্ঠানটাই বয়কট করেন। এমনই কিছু ‘ক্যাট ফাইট’ সম্পর্কে জেনে নিন।
কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া: তাদের ঝামেলার সূত্রপাত ‘অ্যায়েতরাজ’ ছবি ঘিরে। প্রিয়াঙ্কা ছবিতে একটু বেশিই প্রশংসিত হয়েছিলেন। এরপর কারিনা নাকি নানা জায়গায় বলেছিলেন, প্রিয়াঙ্কা ‘ফেক অ্যাকসেন্ট’ ব্যবহার করেন। অভিনয়টাই জানেন না।
কারিশমা কাপুর ও রাভিনা ট্যান্ডন: এই দুই নায়িকাও পরস্পরের পেছনে নাকি ব্যঙ্গাত্মক কথা বলেন। ‘আন্দাজ আপনা আপনা’ ছবির পর থেকে তাদের মধ্যকার বন্ধুত্ব একেবারেই নেই।
ঐশ্বরিয়া রাই ও রানি মুখার্জি: অভিষেক বচ্চনের সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিল রানি মুখার্জির। বচ্চন পরিবারও রানিকেই চেয়েছিল। কিন্তু তা হয়নি। ঐশ্বরিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জুনিয়র বচ্চন। বিয়েতে ডাকতেও পারেননি রানিকে। অ্যাশ নাকি হুমকি দিয়েছিলেন, রানির সঙ্গে যোগাযোগ রাখলে তিনি বিয়েই করবেন না অভিষেককে। এরপর থেকেই মুখ দেখাদেখি কার্যত বন্ধ রানি-অ্যাশের।
দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর: রণবীর কাপুরকে নিয়ে নাকি দু’জনের মধ্যে রীতিমতো ঝগড়া হয়েছিল, তাও মুখোমুখি! দীপিকার সঙ্গে রণবীরের সম্পর্কের কারণেই নাকি সোনম-রণবীরের ঘনিষ্ঠতা কমে গিয়েছিল বলে অভিযোগ করেন সোনম।
ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন: ঝামেলার কেন্দ্রে ফের সেই রণবীর কাপুর। ক্যাটরিনার জন্যই নাকি দীপিকা আর রণবীরের প্রেম ভেঙে গিয়েছিল। তাই পরস্পরকে একেবারে দেখতেই পারেন না তারা।
প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ: তাদের মধ্যকার ঝামেলা নাকি একটা অনুষ্ঠানের শো-স্টপার হওয়া নিয়ে। সেখানে ক্যাটরিনা শো স্টপার হলে প্রিয়াঙ্কা জানান, তিনি ছেড়ে দেওয়াতেই নাকি কাজ পেয়েছেন ক্যাট সুন্দরী।
কারিনা কাপুর ও বিপাশা বসু: এই নায়িকারাও পরস্পরকে দেখতে পারেন না। ‘আজনবি’ ছবির সেটে কারিনা নাকি চড় মেরেছিলেন বিপাশাকে। বলেছিলেন ‘কালি বিল্লি’!
সোনাক্ষী সিনহা ও জেরিন খান: দু’জনের মধ্যে চুলোচুলি একটা গান নিয়ে! ‘রেডি’ ছবিতে ‘ক্যারেক্টার ঢিলা’ গানটিতে জেরিন জনপ্রিয়তা পাওয়ায় সোনাক্ষী তুমুল ক্ষেপে গিয়েছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad