পারলো না আর্জেন্টিনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 September 2018

পারলো না আর্জেন্টিনা

কলম্বিয়ার রক্ষণভাগ ভাঙতে পারলো না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল স্কালোনির শিষ্যদের রুখে দিয়েছে কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১২ সেপ্টেম্বর) ভোরে শুরু হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

৮১তম মিনিটে আবারও সুযোগ পান ইন্টার মিলান ফরোয়ার্ড ইকার্দি।তবে একটুর জন্য তাগলিয়াফিকোর ক্রসের নাগাল পাননি তিনি। খেলার বাকি সময়ে আর কোনো দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।এদিন ম্যাচের প্রথম ২৪ মিনিটে আর্জেন্টিনা লক্ষ্যে শট নেয় তিনটি। প্রথমার্ধে গোলশূন্য সমতায় বিরতিতে যায়। পরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামে দিবালা। এতে আক্রমণের ধার বাড়ে আর্জেন্টিনার। এরপর বদলি হিসেবে মাঠে নামে অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্তিয়ান পাভোন। তার ক্রসে ৭২তম মিনিটে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি ইকার্দি।

No comments:

Post a Comment

Post Top Ad