পাককে হাটিয়ে ফাইনালে ভারত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

পাককে হাটিয়ে ফাইনালে ভারত

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ১৪তম আসরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে পৌছে গেছে ভারত। সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত।
রোববার বিকেলে দুবাইতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২৩৭ রান করে পাকিস্তান। দলীয় ৫৮ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭৮ রান করেছেন শোয়েব মালিক। এছাড়া শরফরাজ আহমদ ৪৪, ফখর আজম ৩১ এবং আসিফ আলী করেন ৩০ রান। ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব, চাহাল ও জাসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট নিয়েছেন।
জবাবে ৩৯.৩ ওভারে ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দলকে দলকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। সেঞ্চুরি করেন দুজনই। দলীয় ২১০ রানে ভারতের ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হয় পাকিস্তান। সেটিও রান আউটের সুবাদে। ১০০ বল থেকে ১৬টি চার ও দুটি ছক্কার মারে ধাওয়ান আউট হন ১১৪ রান করে। বাকিটা পথ আম্বাতি রাইডুকে নিয়ে পাড়ি দেন রোহিত। শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত রয়েছেন, রোহিত আর ১২ রান করে ক্রিজে ছিলেন রাইডু।

No comments:

Post a Comment

Post Top Ad