যেসব কারণে পরকীয়া করা উচিত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

যেসব কারণে পরকীয়া করা উচিত!

যে পাঁচটি কারণে পরকীয়া করা উচিত!
বিয়ে করার পর কেউ যদি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ায়; তবে তাকে পরকীয়া বলে। এমন সম্পর্ক আমাদের সামাজিক বাস্তবতায় মোটেও সুখকর নয়। সুখ সন্ধান করতে গিয়ে বেশির ভাগ মানুষই হয় আরো বেশি অসুখী!
তবে এক পত্রিকা যারা পরকীয়া করেন তাদের শুনিয়েছে আশার বাণি। পত্রিকাটি বলছে, অন্তত পাঁচটি কারণে নাকি পরকীয়া প্রেম করা উচিৎ! সাম্প্রতিক সমীক্ষায়ই উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য!
এ ব্যাপারে উৎসাহীরা জেনে নিন ওই মহামূল্যবান ব্যপারগুলো-
১. অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ সতর্ক হয়ে পড়েন। সব দিক সামাল দেওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই সংসারে সুখ ফেরার শুরু!
২. পরকীয়ার ফলে আপনার মন অনেক ভাল থাকে। যার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। ছোটখাটো ভুলভ্রান্তিকে ক্ষমা করার প্রবণতা বাড়ে। ধৈর্যও বাড়ে।
৩. অন্য মানুষকে কাছে পাওয়ার পর, জীবনসঙ্গীর প্রতিও একটু বেশি টান জন্মায়। সে অপরাধবোধ থেকেও হতে পারে।
৪. দাম্পত্যের একঘেয়েমি থেকে মুক্তি ঘটে। সমানভাবে নিজের জীবনেও একটু বৈচিত্র্য আসে। নিজেকে ভালবাসতে শুরু করেন মানুষ।
৫. সংসারের প্রতি দায়িত্ব নেওয়ার ইচ্ছেটা এমনিই চলে আসে। তখন আর কোনও চাপকেই বোঝা বলে মনে হয় না।
তবে হ্যাঁ, এ সবটাই ঠিকঠাক চলতে পারে যদি আপনি এই পরকীয়াকে ‘এক্সট্রা’ হিসেবেই রাখতে পারেন। পরকীয়ার সঙ্গী মাঝেমধ্যে বদলাতে পারলে সোনায় সোহাগা। বিশেষজ্ঞেরা বলছেন, প্রেমে থাকুন। তবে সংসার ভাসিয়ে নয়। এমন প্রেম আপনাকে সুখী করবে এবং আপনার দাম্পত্যকেও মজবুত করবে নিঃসন্দেহে!

No comments:

Post a Comment

Post Top Ad