বিপাশা ‘হিংসুটে’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

বিপাশা ‘হিংসুটে’

বিপাশা বসুর সঙ্গে কারিনা কাপুর খানের সম্পর্ক বর্তমান কেমন, তা কম বেশি সবারই জানা। শোনা যায়, ‘রেস’-এর সময় থেকেই নাকি বিপাশা বসুর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে কারিনা কাপুর খানের। কিন্তু প্রথম দিকে পরিস্থিতি মোটেই এমন ছিল না।
‘আজনবি’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই নাকি কারিনার সঙ্গে ঝামেলায় জড়ান বিপাশা বসু। শোনা যায়, ওই সময় কারণে অকারণে কারিনা সঙ্গে বিপাশার ঝামেলা শুরু হয়। এমনকী, মাঝে মধ্যেই কারিনাকে চিত্কারও করতে শোনা যেত। যা নিয়ে ইউনিটের অন্যরাও বিরক্ত হয়ে যেতেন। বিপাশার সঙ্গে করিনার সম্পর্ক কেমন, তা নিয়ে কারিনাকে জিজ্ঞাসা করা হলে সোজাসাপ্টা উত্তর দেন তিনি।
কারিনা বলেন, বিপাশা নাকি তাকে হিংসা করেন। তার সঙ্গে লড়াই করে কীভাবে ক্যামেরার ফ্ল্যাশে আসা যায়, বিপাশা সব সময় সেই চেষ্টা করেন বলেও ওই সাক্ষাতকারে দাবি করেন কারিনা।
যদিও পরবর্তীকালে সাইফ আলি খানের দৌলতে কারিনা এবং বিপাশার মধ্যে লড়াই ঝগড়া বন্ধ হয়ে যায়। জানা যায়, ‘রেস’-এর শুটিংয়ের সময় সাইফের সঙ্গে বিপাশার রসায়ন সবার নজর কাড়ে। কিন্তু, ততদিনে নবাবের বেগম হয়ে যান করিনা। বিপাশার সঙ্গে সাইফের সম্পর্ক নিয়ে নবাব পরিবারে অশান্তিও শুরু হয়। কিন্তু, সাইফ জানান, বিপাশার সঙ্গে তার একজন সহকর্মীর মত সম্পর্ক। যে বা যারা ওই ধরনের গুঞ্জনে ইন্ধন দিচ্ছে, তারা সিনেমার প্রমোশনের জন্য গিমিক ছাড়া অন্য কিছুই করছেন না বলেও জানান সাইফ। এরপরই নাকি কারিনার সঙ্গে বিপাশা বসুর সুসম্পর্ক গড়ে ওঠে।

No comments:

Post a Comment

Post Top Ad