অভিনয়ে ফিরবেন না টুইঙ্কল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

অভিনয়ে ফিরবেন না টুইঙ্কল

অভিনয়ে ফিরবেন না টুইঙ্কল
আর কখনো অভিনয়ে ফিরবেন না বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়িকা টুইঙ্কল খান্না। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে একথা জানান তিনি।
তিনি বলেন, অক্ষয় কুমার তাকে দুটো জিনিস এক্কেবারে বন্ধ করে দিতে বলেছেন। এক অভিনয় করা চলবে না। আর দুই স্ট্যান্ড আপ কমেডি।
টুইঙ্কল জানান, ‘‘স্ট্যান্ড-আপ কমেডি আমার খুব পছন্দের। বাড়িতে প্রায়শই আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি। কিন্তু আমার হাজবান্ড আমাকে অভিনয়ে আর ফিরতে বারণ করেছেন। স্ট্যান্ড-আপ কমেডিটাও এক্কেবারে ভুলে যেতে বলেছেন। ওর মতে এই দুটোতেই আমি ভয়ঙ্কর!”

No comments:

Post a Comment

Post Top Ad